West Bengal
10 Nov 2026, 04:42 PM
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, সিপিএম-এর সমালোচনা, বিমান বসুকে নিয়ে বললেন…
A
ABP Ananda
@abpananda

নন্দীগ্রাম: নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর মতে, ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব খুব সৎ ছিলেন। কিন্তু সিপিএম দলটা খারাপ ছিল। নন্দীগ্রামে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন তিনি।

মঙ্গলবার নন্দীগ্রামে জমি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শুভেন্দু। সেখানে দাঁড়িয়েই বুদ্ধদেবের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। বলেন, "২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই... নাম বলব না। তিনি প্রয়াত হয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি রাইটার্সে বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, 'দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন'। প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব অনেস্ট লোক ছিলেন। দলটা খারাপ ছিল। আমি প্রয়াত ব্যক্তির নাম বলতে চাই না। ওঁর সহধর্মিনী কয়েক দিন আগে অসুস্থ ছিলেন। আমি দেখতে গিয়েছিলাম। তিনি ইংরেজি ভাষাটা বলেছিলেন। ১৮ নভেম্বর বিকেলবেলা। অনেকে V চিহ্ন দেখিয়েছিলেন।"

এদিন বিমান বসুকে নিয়েও মুখ খোলেন শুভেন্দু। বলেন, "এখনও বেঁচে আছেন, অশীতিপর বিমানবাবু। তাঁকেও শ্রদ্ধাও জানিয়ে বলি, তিনি বলেছিলেন, 'নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে'। আজ ১০ নভেম্বর। ১৯ বছর অতিক্রান্ত। আমি সেদিনও সঙ্কল্পে অবিচল ছিলাম, আজও আছি। আমি দাঁড়িয়ে আছে। আর যারা আমাকে আটকাতে গিয়েছিল, তারা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।"

শুভেন্দুর এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "বুদ্ধদেববাবু অসৎ ছিলেন আমরা কখনও বলিনি। অবশ্যই দলের সমস্যা ছিল। সেই দলেরই নেতা ছিলেন বুদ্ধবাবু। এখন বুদ্ধবাবু আর সিপিএম-কে তো আলাদা করা যাবে না? জ্যোতিবাবু আর সিপিএম-কে আলাদা করা যাবে না। বুদ্ধবাবু দল বাদ দিয়ে ছিলেন না। জ্যোতিবাবুও দল বাদ দিয়ে ছিলেন না। তাই স্বাভাবিক ভাবেই কেউ কিছু বলতে পারে। সেটা তার নিজের ব্যাখ্যা।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
9
Comments (0)