Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
West Bengal 27 Oct 2026, 04:56 PM

Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : পুরভোটের আগে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর। একা না জোটে লড়াই? তা নিয়ে শোনা যাচ্ছে নানা মত। এর মধ্য়ে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর গলায়। তিনি বলেছেন - "বিধানসভা ফ্লোরে হাউস টেস্ট করান, আমি ২৭৫টা ভোট পাব। ওদের মধ্যে ৬৪জনও তো আমার হাত তোলার জন্য বসে আছে।"

আরও খবর..

পুরভোটের আগে সর্বদল বৈঠক, কলকাতায় পুরভোটের প্রস্তুতি বৈঠক । আলিপুরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বৈঠক। জেলা নির্বাচনী আধিকারিকের ডাকে সর্বদল। কলকাতায় পুরভোটের আগে বরো ভিত্তিক বৈঠক । রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক DEO-র

এনকাউন্টারে মৃত গাইঘাটাকাণ্ডে অভিযুক্ত। নির্যাতিতার বাবা বললেন, পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করবেই। যা হয়েছে ভাল হয়েছে। আমার মেয়েকে তো আর ফিরে পাব না।

ঘূর্ণিঝড়র কথা মাথায় রেখে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে, মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

বারুইপুরের পর গাইঘাটা। নাবালিকাকে ধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত্যু ধৃতের। পুনর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি ধৃতের, আত্মরক্ষার্থে পাল্টা গুলি, দাবি পুলিশের।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation