RG Kar Case: অভয়াকাণ্ডে ফের পথে নামছে এই দুই সংগঠন, কবে ? কোথা থেকে শুরু মিছিল ?
West Bengal 25 Oct 2026, 01:00 AM

RG Kar Case: অভয়াকাণ্ডে ফের পথে নামছে এই দুই সংগঠন, কবে ? কোথা থেকে শুরু মিছিল ?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: ২০২৪-এর ৮-ই অগাস্ট, ভয়ঙ্কর সেই রাত কেড়ে নিয়েছিল রত্না ও শেখর দেবনাথ-এর একমাত্র সন্তানকে। আরজি কর মেডিক্য়াল কলেজে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। বছর গড়িয়েছে, কেটে গেল আরও একটা পুজো। আনন্দ-উৎসবের মধ্য়েও বিষাদের সুর শোনা গেছে নিহত চিকিৎসকের বাড়িতে। রাজ্য়ে এখন বিজেপির সরকার। পালাবদলের পর মেয়ের সুবিচারের জন্য় এখনও অপেক্ষা করছেন মা-বাবা। তার মধ্য়েই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বিচার চাওয়া বহু সংগঠনও। তাই ফের পথে নামছে তারা। আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে ফের পথে ভয়েস অফ অভয়া ও ভয়েস অফ উইমেন। ১২ নভেম্বর আর জি কর মেডিক্যাল থেকে মিছিল হবে। পরে CBI দফতর অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সন্দীপ ঘোষের মুক্তি কোনওভাবই মেনে নিতে পারছে না, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবার। এই জামিন নিয়ে ফের সরব হয়েছেন অভয়ার মা-বাবা ও বহু সংগঠন। কীভাবে জেল থেকে ছাড়া পেল সন্দীপ ঘোষ? প্রশ্ন তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা ও পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পুজো মিটলেই ফের জেলে যেতে হবে তাকে, মন্তব্য় অভয়ার বাবার।

আরও পড়ুন - 'তিনজন একসঙ্গে আমার মেয়ের শবদেহ...', RG কর কাণ্ডে সোমনাথ দে-র গ্রেফতারি নিয়ে কী জানালেন অভয়ার মা ?

বিজেপি বিধায়ক ও 'অভয়া'র মা রত্না দেবনাথ বলেন, ''সন্দীপ ঘোষ অপরাধী। একটা হাসপাতালের প্রিন্সিপাল কিছু জানে না, একটা অন ডিউটি ডাক্তার, সে খুন হয়ে যায়। এটা অস্বাভাবিক ঘটনা। তাই সবাই সবটা জানে। আমাদের বাড়িতে বসে বলে গেছিলেন, সন্দীপ ঘোষ কোনওদিন জেল থেকে বেরবে না। উনি কী করে জেল থেকে বেরলেন, আমি জানি না।'' শুধু সন্দীপ ঘোষ না, স্বাস্থ্য়সচিবের বিরুদ্ধেও সরব হয়েছেন 'অভয়া'র মা। তিনি বলেন, ''মূল চক্রী তৎকালীন স্বাস্থ্য়মন্ত্রী, স্বাস্থ্য় সচিব, সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের উপর যারা নির্দেশ দিয়েছিল, যে তাড়াতাড়ি সব কিছু লোপাট করতে হবে, তারা কে? মূল চক্রী ধরতে হবে। আমি জানি মূল চক্রী যারা আছে, সবাই ধরা পড়বে।''

বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে খুলেছে আরজি কর মামলা। SIT গঠন করে নতুন করে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। সেই সিটের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। প্রয়োজনে ফের রাস্তায় নামার কথা বলেছেন অভয়ার বাবা। শেখর দেবনাথ জানান, ''৩ মাস হয়ে গেল, SIT যে কী করছে, আমরা জানি না। পরিষ্কার করে আমাদের কিছু বলছেও না। প্রয়োজন পড়লে সবকিছু করতে হবে। বিচারের জন্য় যা যা করতে হবে সব করব। এখানে পিছ পা হওয়ার ব্য়াপারই নেই।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation