Mobile Parts Recovery: নবগ্রামে জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল মোবাইলের যন্ত্রাংশ, গ্রেফতার ২
West Bengal 26 Oct 2026, 05:06 PM

Mobile Parts Recovery: নবগ্রামে জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল মোবাইলের যন্ত্রাংশ, গ্রেফতার ২

A
ABP Ananda
@abpananda

পার্থ প্রতিম ঘোষ, মুর্শিদাবাদ: নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জাম। রবিবার রাতে নবগ্রামের শিবপুর টোল প্লাজার কাছে একটি ছোট লরি আটক করে এই সামগ্রী উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: প্রেম করায় যুবককে খুন করার চেষ্টা 'মেশিন দিচ্ছি, ছেলেকে গুলি করে মার', একদা পার্থ ঘনিষ্ঠ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর টোল প্লাজার কাছে ওই ছোট লরিতে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ নিয়ে লরিটি বেলডাঙার দিকে যাচ্ছিল। কিন্তু তল্লাশির সময় গাড়িতে থাকা সামগ্রীর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপরই ওই যন্ত্রাংশ ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি, লরিতে থাকা দুই জনকে গ্রেফতার করা হয়।

এত বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সেগুলি কেন বেলডাঙায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং পরিবহণের উদ্দেশ্য সম্পর্কে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: প্রেম করায় মিলল শাস্তি, নগ্ন করে রাস্তায় হাঁটানো হল প্রেমিক ও তার বাবাকে, অভিযুক্ত প্রেমিকার পরিবার

সোমবার ধৃত দুই জনকে আদালতে পেশ করা হয়। তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, কিংবা মোবাইলের যন্ত্রাংশ পরিবহণের পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা তদন্তের অগ্রগতির সঙ্গে স্পষ্ট হতে পারে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation