Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
West Bengal 12 Oct 2026, 07:06 PM

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের

A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি : ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজধানী। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রায় ২০০ সরকারি আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি তাঁর। ইন্দিরা ভবনে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক থেকে নরেন্দ্র মোদি সরকার ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন তিনি।

'ভোট চুরি' এবং বিরোধী দলের চলতে থাকা আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং বিদেশ মন্ত্রক-সহ প্রায় ২০০ সরকারি আধিকারিক বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন যুব বিক্ষোভকারীদের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, "সমস্ত বিক্ষোভ আসলে একটাই" এবং "এর মধ্যে কোনও বিভাজন নেই।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation