West Bengal
31 Oct 2026, 08:45 AM
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
A
ABP Ananda
@abpananda
<p>R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। আর জি কর মেডিক্যালের প্রাক্তন ভেন্ডার সুমন হাজরাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরাকে গ্রেফতার করেছিল সিবিআই। হাসপাতালের যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দায়িত্বে ছিল সুমন হাজরা ও বিপ্লব সিংহ। আর জি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে কয়েকদিন আগেই জামিন পান আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার এই মামলায় জামিন পেলেন হাসপাতালের যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী সুমন হাজরা।&nbsp;<br />এদিকে, 'বড় মাথা' বনাম 'বড় চোর'। হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ। চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু থেকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি। একের পর এক ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তরজার পারদ সপ্তমে। সেই আবহে শুক্রবার বারুইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছুঁড়লেন চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর বৃহস্পতিবার পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যে বারুইপুর থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির আবহে চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।&nbsp;</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)