CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal 09 Nov 2026, 10:22 PM

CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

A
ABP Ananda
@abpananda

পূর্ব মেদিনীপুর: তৃণমূল জমানায় তোলাবাজি বা সিন্ডিকেট নিয়ে যে চিত্র দেখা যেত, রাজ্যে পালাবদলের পরও একই ছবি ধরা পড়ছে বহু জায়গায়। একাধিক অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিচ্ছেন তাঁরা। আর ভুরি ভুরি অভিযোগের মাঝে রাজ্যবাসীকে ফের একবার সেই কথাই স্মরণ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুরের দিঘায় ব্যবসায়ী সমিতির পুজোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই ফের একবার তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এই ধরণের কোনও ঘটনা ঘটলে পুলিশ-প্রশাসনকে জানাবেন। এর বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।''

তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দিঘার উন্নয়ন নিয়ে সরকার কী ভাবছে, তা প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''দিঘায় একগুচ্ছ বিনিয়োগ হতে চলেছে। তাজপুরে বন্দরের নামে মিথ্যে বলা হয়েছিল, ওখানে সরকারের অত জমি ছিল না। শঙ্করপুর, মন্দারমণি ছাড়াও আরও নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। তালসারি থেকে উদয়পুর, ২৭ কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। দিঘায় গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন - সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত জুলাই মাসে ভবানী ভবন থেকে রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে ও সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনতে বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের হেল্প লাইনেরও সূচনা করেন তিনি। মূলত সিন্ডিকেট, কাটমানি, বেআইনি টোল ও বেআইনি মদ নিয়ে মানুষের কোনও অভিযোগ থাকলে তা সরাসরি জানাতে পারবেন পুলিশকে। এই অভিযোগ জানানোর জন্য মোট চারটি নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী। মানুষ তার নিজের এলাকার সমস্ত বেআইনি কাজ ও অসামাজিক কাজের ব্যপারে অভিযোগ জানাতে পারবে এবং প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থাও নেবে।

কোন অভিযোগ জানাতে কোন নম্বরে কল করবেন ?

১. সিন্ডিকেট নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155335
২. কাটমানি নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155334
৩. বেআইনি টোল নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155337
৪. বেআইনি মদ নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155339

Source Credit: bengali.abplive.com
Read Full Story
8

Comments (0)

Login to join the conversation