West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
West Bengal 31 Oct 2026, 04:46 PM

West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা

A
ABP Ananda
@abpananda

ভোটের ময়দানে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। শুভেন্দু বললেন, “এঁচোড়ে পাকা ভাইপো...ডায়মন্ড হারবারেই হারাব।” পাল্টা অভিষেক বললেন, “ডায়মন্ড হারবারে যাব...কাঁথিতেও যাব।” (Abhishek Banerjee)

২বার হারিয়ে ফের মমতাকে ভোটে লড়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। বললেন, “২বার আপনাকে হারিয়েছি....আপনি যতবার দাঁড়াবেন...তত হারবেন।” (Suvendu Adhikari)

গ্রেফতারির পরে সুপ্রিম কোর্টেও ইন্দ্রনীলের ধাক্কা। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে সহযোগিতা করার নির্দেশ। আগাম জামিনের আর্জি প্রত্যাহার। (Indranil Sen)

প্রতারণার অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল। মুখ খুললেন বুদ্ধদেবের সন্তান। সুচেতন হাসতে হাসতে বললেন, “তৃণমূল জমানায় দাপট বেড়েছিল, এবার মিলবে পাপের ফল।”

বড় চোর নিয়ে অভিষেকের কটাক্ষ, পাল্টা মুখ্যমন্ত্রী। অভিষেকের বক্তব্য, “কেন্দ্রে সরকার পাল্টালেই বড় চোর গ্রেফতার।” শুভেন্দু বললেন, “চিন্তার কারণ নেই...সময়ে বড় চোর জেলে যাবে।” (BJP News)

সন্দীপের পরে আর জি কর দুর্নীতিকাণ্ডে এবার ঘনিষ্ঠ ভেন্ডারেরও জামিন। সিবিআই-তদন্ত নিয়ে ফের প্রশ্ন অভয়ার পরিবারের। (RG Kar Case)

নেই নার্সিংহোম, রোগী, তাও বিল! সই আছে চিকিৎসকেরও! স্বাস্থ্য সাথীর ৩০ লক্ষ ভুয়ো কার্ডে কোটি কোটি টাকার দুর্নীতি। স্ক্যানারে একাধিক বিমা কোম্পানি।

উত্তমকে নিয়ে সংঘাতের মধ্যেই অর্জুনের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ। গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান।

মন্ত্রী বনাম বিধায়কের লড়াইয়ের মধ্যেই গো ব্যাক স্লোগান।

কোন শিবিরে কে? তৃণমূলের প্রতীক নিয়ে লড়াইয়ের মধ্যেই ফের মমতাকে চ্যালেঞ্জ ঋতব্রতর। বিধায়কদের সইয়ের চেয়েও বেশি হলফনামা থাকার দাবি। (TMC News)

রবিবার রামলীলা ময়দানে বিরোধী সমাবেশ, পুলিশ দিয়ে আটকানোর চেষ্টার অভিযোগ রাহুলের। SIR নিয়ে সংসদে বিতর্কে আসুন, পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। (SIR Row)

বৃষ্টির জন্য জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মক ইমপেচমেন্ট কর্মসূচি বাতিল। হবে আজ, জানালেন রাহুল। হাতে সংখ্যাই নেই, শুধুই ফোটো তোলা, খোঁচা শুভেন্দুর।

কংগ্রেসের হুঙ্কারের মুখে আক্রমণে প্রধানমন্ত্রী। শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সেবা করার ঘোষণা। চতুর্থবারও প্রধানমন্ত্রী মোদি, নেতৃত্বকে বার্তা অমিত শাহের। (INDIA Bloc)

পশ্চিমবঙ্গে কবে পুরভোট? জল্পনার মধ্যেই নভেম্বরে ত্রিপুরায় পুর-নির্বাচন।

আগরতলা সহ ২১টি পুর ও নগর পঞ্চায়েতের ভোট ২৭ নভেম্বর। গণনা ২ ডিসেম্বর।

পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ, হাসিমারার সেনা ছাউনি থেকে জওয়ান গ্রেফতার। সেনা ছাউনির গুরুত্বপূর্ণ তথ্য ISI-কে পাচারের অভিযোগে পাকড়াও।

কোহিনুর গ্রুপের কয়েকশো কোটির ব্যাঙ্ক প্রতারণা, কলকাতা থেকে আসানসোল-৫ জায়গায় ইডি-র অভিযান। একাধিক চাটার্ড অ্যাকাউন্টের বাড়িতে তল্লাশি।

পালাবদলের রাজ্যে পুরনো নিয়মেই ফিরছে উচ্চমাধ্যমিক? জোড়া সিমেস্টারে কমছে ক্লাস, ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। বছরে একবার পরীক্ষায় ফেরার পক্ষেই আসছে মতামত।

জোশীমঠের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট ছাড়াও ৫ পর্যটকের মৃত্যু। খারাপ আবহাওয়ার জন্য বদ্রীনাথ ধাম থেকে দেরাদুন যাওয়ার সময় দুর্ঘটনা।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ২ দিন পরও বিপর্যস্ত ওড়িশা। একাধিক জেলা প্লাবিত, জলমগ্ন জাতীয় সড়ক। প্রাণ বাঁচাতে জঙ্গল থেকে লোকালয়ে বন্যপ্রাণী।

শ্রীহরিকোটা থেকে নেভিগেশন স্ট্যাটেলাইট NVS-03-র সফল উৎক্ষেপণ। রাত ১১টা ৫১ মিনিটে GSLV-F18 রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation