West Bengal
21 Oct 2026, 07:36 PM
'দিল্লির ধোপাবাড়ি যাওয়া বেইমানগুলো...', NCPI নেতাদের কড়া ভাষায় আক্রমণ কুনালের, কারণ কী ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: প্রথমে ৭দিন, পরে ৩ সপ্তাহ, তারপরে ১ মাস, পরে আরও ১৪দিন। সাংসদ পদ খারিজ নিয়ে স্পিকারের একটি চিঠির উত্তর দিতে 'তারিখ পে তারিখ' খেলছেন তৃণমূলত্যাগী NCPI সাংসদরা। এবার আরও সময় চাই বলে জানালেন স্পিকারকে। NCPI- এর দাবি, দুর্গাপুজোর জন্য ছুটি, তাই এখনও চূড়ান্ত হয়নি জবাবের বয়ান। স্পিকারের কাছে ফের ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন NCPI সাংসদরা। এভাবে একের পর এক সময় চাওয়া নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ।

দল ত্যাগীদের কেন সাংসদ পদ খারিজ নয়? প্রশ্ন তুলে অভিষেকের চিঠি স্পিকারকে। অভিষেকের এই চিঠির জবাব চেয়ে তৃণমূলত্যাগীদের নোটিশ পাঠান স্পিকার। দুর্গাপূজার কারণে দেরি হচ্ছে জানিয়ে এই চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা। আর এবার এই সময় চাওয়া নিয়ে ফেসবুক পোস্ট করে তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদকে একহাত নিলেন বেলেঘাটার বিধায়ক। কুণাল ঘোষ তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করে লেখেন, ''সূত্রের খবর: দিল্লির ধোপাবাড়ি যাওয়া বেইমানগুলো নিজেদের দলীয় অবস্থান জানাতে পুজোকে ছুতো করে আরও দুসপ্তাহ সময় চেয়ে চিঠি দিচ্ছে। এদিকে কলকাতায় মোদিজি আর শুভেন্দুর ছবিসহ 20 জনের মুখ দিয়ে NCPI  পোস্টার, হোর্ডিং করতে দিয়েছে। কোনো এক 'বন গয়া জেনটেলম্যান' নাকি করে দিচ্ছে। লক্ষ্য পুরভোটে তার ছেলের টিকিট। বিজেপির বেলেঘাটার কর্মীরা মানবে তো? অবশ্য খবর হল আপনাদের একাংশের কিছু নেতানেত্রী 'ম্যানেজ' হয়ে যাচ্ছেন নানা ওষুধে। ফুলবাগানের একটা পুজোর রমরমা কীসে হল, একটু খবর রাখুন। মেট্রোপলিটনের আগুনঝরা ভিডিও কেন ঝাঁঝ কমছে, খোঁজ নিন। যারা বাহুবল, অর্থবলে তৃণমূলটাকে শুষে খেয়েছে, তারাই এখন বিজেপি বা NCPI -এর মাধ্যমে বিজেপি দখল করতে চলেছে। বিজেপির নেতা, কর্মীরা ভেবে দেখবেন।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)