Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ?  শমীক-রাহুল বললেন..
West Bengal 26 Oct 2026, 09:06 PM

Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

A
ABP Ananda
@abpananda

দীপক ঘোষ, কলকাতা: জোটে BJP, না কি সঙ্গী NCPI? জল্পনার মধ্যেই প্রার্থী বাছতে ড্রপ বক্স। ড্রপ বক্সে আবেদনের সময়সীমা শেষ, এবার প্রার্থী ঘোষণার অপেক্ষা। প্রার্থী হতে চাইলে ড্রপ বক্সে আবেদন করার আজই ছিল শেষদিন। কলকাতার ২০৯টি আসনের জন্য জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন।নভেম্বরের শেষেই কলকাতা-হাওড়ায় পুরভোটের জল্পনা।

আরও পড়ুন, মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”

বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত আবদেন পত্র নেওয়া যাবে।  এবং আবদেন পত্র জমা দিতে হবে, ড্রপ বক্সে মুরলিধর সেনের অফিসে। এদিন ঘড়ির কাঁটায় যেই ৫ টা দিকে এগোচ্ছিল,  শেষ মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় আবেদন জমা দেওয়ার জন্য।

এবিপি আনন্দ : আপনি কি ড্রপ বক্সে নাম জমা দিলেন ?

আবেদক : দিলাম।

এবিপি আনন্দ :  কী নাম ?

আবেদক : প্রোফেসর ভট্টাচার্য বলে পরিচয় দেন তিনি।

এবিপি আনন্দ :কোন ওয়ার্ড থেকে দাঁড়াতে চান ?

আবেদক :কলকাতায় ২৮ নং, এবং হাওড়ায় ৪১।

এবিপি আনন্দ :আপনি অধ্যাপক ? কোন কলেজের ?

আবেদক :হ্যাঁ। বিই কলেজ শিবপুর। রিটায়ার করে গিয়েছি।

এবিপি আনন্দ :এখন রাজনীতি করবেন ?

আবেদক : দেখা যাক। সেবা করব। যদি কিছু করার সুযোগ পাই।

ড্রপ বক্সে আবেদন করার আজই ছিল শেষদিন, তালিকা কবে প্রকাশ হবে ? কোন কোন জিনিস গুলি আপনারা দেখবেন ? প্রাধান্য দেবেন ?

শমীক ভট্টাচার্য বলেন, ঠিক যেদিন তালিকা প্রকাশ হবে, সেইদিনই তালিকা প্রকাশ হবে। যা যা দেখার আমরা দেখে নিয়েছি, আরও কিছু দেখবো।

অপরদিকে রাহুল সিনহা বলেন, প্রার্থী তালিকা..মোটামুটি আপনারা জেনে রাখুন কালীপুজোর, জাস্ট পরে পরেই ক্যান্ডিডেট লিস্ট বের হবার সম্ভাবনা আছে। সব আসনেই। একসঙ্গেই বের হবে। কোনও চিন্তার কারণ নেই। একদিন দুই দিন আগে পরে হতে পারে। কিন্তু সমস্ত আসন একসাথেই বের হবে। হাওড়া কর্পোরেশন এবার বিজেপিই জয়লাভ করবে। মানুষ ইতিমধ্যেই ডবল ইঞ্জিন সরকার, এই রাজ্যে প্রতিষ্ঠা করেছে। আর সরকারের গতিও ব্যাপকভাবে চলছে।এবার হাওড়ার মানুষ, এবং কলকাতার মানুষ, ট্রিপিল ইঞ্জিন সরকার চালাবে।  আর ট্রিপিল ইঞ্জিন সরকার আরও ট্রিপিল গতিতে চলবে। হাওড়ার উন্নতি হবে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation