Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
West Bengal 15 Oct 2026, 09:45 AM

Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

A
ABP Ananda
@abpananda

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নয়না বন্দ্য়োপাধ্য়ায় কি মমতা তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন? তা নিয়ে সম্প্রতি জল্পনা উস্কে দিয়েছিলেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রেক্ষাপটে সাংবাদিক বৈঠক থেকে নাম না করে সুর চড়ালেন কুণাল ঘোষ। যা নিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি-ও।

[yt]https://youtu.be/OnvMQpU-Dbk?si=YnNFRTXaptNJSjZw[/yt]

আরও পড়ুন, জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

সম্প্রতি NCPI (বিদ্রোহী তৃণমূল) সাংসদ ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, 'এবারও যখন আমি অমিত শাহের সঙ্গে কথা বলছিলাম বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম একদিন না একাধিকবার, একবার নয়না সঙ্গে ছিল।' মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলে কি আরও ভাঙন আসতে চলেছে? আরও কেউ কি শিবির বদলাতে চলেছেন? সম্প্রতি সেই জল্পনা উস্কে দেন তৃণমূলের বিদ্রোহী এবং NCPI-এর সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রেক্ষাপটে সোশাল মিডিয়া পোস্টের পর এবার সাংবাদিক বৈঠক থেকেও সুর চড়ালেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ।

মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন,'আমি শুনেছি, কোনও ব্য়ক্তি দিল্লিতে সম্প্রতি যে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন, তাঁর সঙ্গে রেখেছেন পতির পূণ্য়ে সতীর পূণ্য়কে। এও বলে বেড়াচ্ছেন যে, পরের বার তো আমি দাঁড়াতে পারব না লোকসভায়, তখন সরাসরি আমার স্ত্রী না হয় দাঁড়িয়ে পড়বে। আবার শুনছি, বিজেপির কাছে নামের তালিকা দেওয়া হচ্ছে।'বিধানসভা ভোটে ভরাডুবির পরই সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূলের টিকিটে জিতে আসা লোকসভার ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন। এরপর তাঁরা NCPI-তে মিশে যান। তবে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী, বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্য়ায় এখনও মমতা তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তবে সম্প্রতি তাঁকে নিয়ে জল্পনা উস্কে দেন খোদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ই।

এবিপি আনন্দ : উনি (নয়না বন্দ্য়োপাধ্য়ায়) ওখানেই থাকবেন?

সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ): সেটা আমি সম্পূর্ণভাবেই তাঁর অভিমতের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু তিনি (নয়না বন্দ্য়োপাধ্য়ায়) শুভেন্দুকেও বা তাঁর সঙ্গে আলাপ আলোচনা করতে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

এই আবহে বুধবার সাংবাদিক বৈঠক থেকে সুর চড়ালেন কুণাল ঘোষ। মমতা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, আবার শুনলাম বাড়ির লক্ষ্মীপুজোয় মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।আমার বাড়ির লক্ষ্মীপুজো, সবসময় তো আমি প্রত্য়েকবার সকলকে বলি, ওটা ওর ব্য়াপার কাকে বলেছে, তারা যদি মনে করে, তারা আসবে।  আর আমি মুখ্য়মন্ত্রীকে লক্ষ্মীপুজোয় নিমন্ত্রণ করার জন্য় বলেছি। দেখি আসে কি আসে না। সব চরিত্র কাল্পনিক। সব মিলিয়ে একদিকে আক্রমণ-পাল্টা আক্রমণ যেমন চলছে, তেমনই মমতা তৃণমূল কংগ্রেসের ভবিষ্য়ৎ নিয়েও জল্পনা জারি রয়েছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation