West Bengal
28 Oct 2026, 04:41 PM
নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
A
ABP Ananda
@abpananda

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মমতা-তৃণমূলের নির্দেশ উপেক্ষা করে নবনির্বাচিত দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন তিন বিধায়ক। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন মমতা তৃণমূলের ৩ বিধায়ক। ওই তিন বিধায়ক হলেন- মতিউর রহমান, অশোক দেব ও আব্দুল মতিন। এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

বিস্তারিত...

নন্দীগ্রাম ও রেজিনগরের বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন শাসকদলের অধিকাংশ বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী বিধায়করাও ছিলেন। কিন্তু, দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ ও বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা-পন্থী বিধায়করা আজ অনুপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, সন্তর্পণেই তাঁরা গোটা বিষয়টি এড়িয়ে গেছেন। কারণ তাঁদের মতে, উপনির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়নি। সেখানেই দেখা যায় অন্য ছবি। অধিবেশন কক্ষে যখন শপথ-গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তখন মমতা-পন্থী তিন বিধায়ক- মতিউর রহমান, অশোক দেব, আব্দুল মতিন- তিনজনে সেখানে উপস্থিত আছেন। এনিয়ে জল্পনা তৈরি হয়েছে, যেখানে মমতা-পন্থী সিনিয়র বিধায়করা অনুপস্থিত, বিষয়টি এড়িয়ে গেছেন, সেখানে এই তিনজন বিধায়ক কেন গেলেন ? যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কালীঘাট-তৃণমূল। কুণাল ঘোষ বলছেন, এটা একটা কমিউনিকেশন গ্যাপ। অশোক দেব-রা ছিলেন মানেই ওইদিকে চলে গেলেন, এমনটা নয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)