Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
West Bengal 31 Oct 2026, 07:46 PM

Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম ৩। লেন ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা । তপসিয়ার কাছে সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম ৩, আহতরা ভর্তি হাসপাতালে।

আরও খবর...

এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA, ৩০০ কোটির মাটি চুরি মামলায়

এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA. ৩০০ কোটির মাটি চুরি মামলায় সুমিত রায়ের পুলিশ হেফাজত। ১০ দিনের হেফাজতে পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। কালীতলা আশুতি থানার মামলায় পুলিশ হেফাজতে সুমিত রায়। "মানি ট্রেলের খোঁজ পাওয়া যাচ্ছে, হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন", আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। দক্ষিণ ২৪ পরগনার জোকা মেট্রো কারশেডের কাছে সরকারি জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে সরিয়ে ফেলা হয়েছে। অভিযোগ ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়। সরকারি রেকর্ডে ওই জমিতে কোনও জলাশয়ের উল্লেখ নেই। অথচ সেখানে বিশালাকার জলাশয় তৈরি হয়েছে। ব্যাপক হারে মাটি কেটে সরিয়ে ফেলার ফলেই জলাশয়টি তৈরি হয়েছে বলে অভিযোগ

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation