Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kolkata, West Bengal 04 Nov 2026, 01:10 AM

Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP

A
ABP Ananda
@abpananda

আবীর দত্ত, কলকাতা: দুর্গাপুজোতে ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায়, ট্য়াংরা থানা অঞ্চলে এক আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ। ঘটনায় অভিযোগের তির, স্থানীয় বিজেপি নেতাকর্মীদের দিকে। 'যাঁরা অভিযোগ করছেন, তাঁরা নিজেরাই ভাঙচুর করেছে'। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

[yt]https://youtu.be/V7Ps481A1a8?si=rmb4CgaV_U02Ckwz[/yt]

আরও পড়ুন, কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে বাইক।পড়ে রয়েছে ভাঙা CC ক্য়ামেরা।ভাঙা জানলার কাচও।দুর্গাপুজোয় ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায়, ট্য়াংরা থানা অঞ্চলে এক আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় ক্লাব ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে।এমনকী, আইনজীবীকে মারধরের অভিযোগও উঠেছে। সিসি ক্য়ামেরায় ধরা পড়েছে সেই ছবি।ঘটনার কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁদে ফেলেন অভিযোগকারী।অভিযোগকারী মণিময় অধিকারী বলেন, একটা চাঁদা কাটা হয়েছিল। প্রথমে ১০ হাজার টাকা কেটেছিল। আমি দিইনি। কালকে ( সোমবার ) যখন মারধর করে, সেই কথা তারা তুলেছে। অভিযোগকারী মণিময় অধিকারী বলেন, তারা বিজেপি কর্মী বলে দাবি করে। এই অঞ্চলের বিজেপি কর্মী বলে দাবি করে।

অভিযোগকারীর স্ত্রী সোমা অধিকারী বলেন, ওঁনাদের দলের মধ্য়েই একজন বলেছেন, ঠিক আছে ১০ হাজার টাকা দিতে হবে না ৩০০ টাকা দিতে হবে। এই কথাটা বলা হয়েছে বলে উনাকে ( মণিময় অধিকারী ) বলা হয়েছে, তুই কার কাছে গেছিস, গিয়ে এই টাকাটা কমিয়েছিস? তারপর ১ লাখ টাকা দাবি করছে। এই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাম রয়েছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। যদিও এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।এন্টালির পরাজিত প্রার্থী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, এটাতে আমি কেন বক্তব্য় দিতে যাব? কে ঝামেলা করছে, না করছে তাতে আমার কী এসে যায়?

পুজো কমিটির সহ-সভাপতি তথা বিজেপি মহিলা মোর্চার সভাপতি মৌসুমি রায় অভিযোগ অস্বীকার করেছেন।নর্থ ট্য়াংরা কালীসঙ্ঘ সহ সভাপতি মৌসুমি রায় বলেন, ওঁনারা ( অভিযোগকারী দম্পতি ) কি বিল নম্বরটা দিয়েছেন? আমরা ফাঁকা বিল দিয়েছি। আমরা বলেছি, যত যা ইচ্ছে হবে দেবে। এটা প্রিয়াঙ্কা দিকে ( প্রিয়াঙ্কা টিবরেওয়াল ) বদনাম করার জন্য় করছে। আমাদের কেউ ভাঙচুর করেনি। ওঁরা নিজেরাই ভাঙচুর করে, আমাদের নামে বদনাম দিচ্ছে। এই ঘটনায় প্রগতি ময়দান ও ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী...।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation