বিসর্জন ঘিরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ মুকুন্দপুরে, মারপিট-লাঠালাঠির অভিযোগ ; লাঠিচার্জ পুলিশের
West Bengal 24 Oct 2026, 08:01 PM

বিসর্জন ঘিরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ মুকুন্দপুরে, মারপিট-লাঠালাঠির অভিযোগ ; লাঠিচার্জ পুলিশের

A
ABP Ananda
@abpananda

হিন্দোল দে, কলকাতা : বিসর্জনকে কেন্দ্র করে পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে সংঘর্ষে জড়াল বিজেপির দুই গোষ্ঠী। উভয়পক্ষ একে অপরের সঙ্গে মারপিট, হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। এমনকী একে অপরকে লক্ষ্য করে লাঠিও চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে। উভয়পক্ষই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

বিস্তারিত ঘটনা...

মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব দীর্ঘদিন ধরে পুজো করে আসছে। সেই কমিটির মাথায় রয়েছে বিজেপির একটা অংশ। তাদের পাশেই অপর একটি পুজো শুরু হয়েছে এ বছর থেকে। তারা নাম দিয়েছে- অভয়া দুর্গপুজো ২০২৬। এই নামে তারা পুজো শুরু করে। এখানেও বিজেপি নেতৃত্ব রয়েছে। এই পুজোকে কেন্দ্র করে প্রথমে বিভাজন তৈরি হয়।

গতকাল বিসর্জনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুকুন্দপুর বাজারের পাশে যে পুকুরঘাট রয়েছে সেখানে প্রতিমা নিরঞ্জনের জন্য আসে দুই পক্ষ। অভিযোগ, সেই সময় বিজেপির দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে কটূক্তি করে। পরবর্তী সময়ে বাদানুবাদ, মারধরের ঘটনা ঘটে। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে হয়। এমন পর্যায়ে পৌঁছে যায় যে একে অপরকে লক্ষ্য করে লাঠি চালায় বলেও অভিযোগ উঠছে। এই অভিযোগ একে অপরের বিরুদ্ধে করছে বিজেপিরই দুই গোষ্ঠী। একাংশের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে এলাকা দখল, তোলাবাজির মতো বিষয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দুই তরফেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উভয়পক্ষই দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছে। এর বিহিত চাইছে তারা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation