Kolkata Medical College Incident: বউবাজার থানার তলবে সাড়া মেডিক্যাল কলেজের ৩ ইন্টার্নের, কী হল ভিতরে ? কাদের নাম নিলেন ? সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসকরা..
West Bengal 26 Nov 2026, 07:02 PM

Kolkata Medical College Incident: বউবাজার থানার তলবে সাড়া মেডিক্যাল কলেজের ৩ ইন্টার্নের, কী হল ভিতরে ? কাদের নাম নিলেন ? সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসকরা..

A
ABP Ananda
@abpananda

কলকাতা: কলকাতা মেডিক্যাল কাণ্ডে পথে নামেন চিকিৎসকরা। এদিকে, উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগে, ৩ ইন্টার্নকে তলব করা হয়। এরপরে আজ বৃহস্পতিবার, ৩ ইন্টার্নকে সঙ্গে নিয়ে মিছিল করে, বউবাজার থানায় যায় চিকিৎসকরা। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই তলবে সাড়া দিয়ে পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসেন ওই ৩ ইন্টার্ন।

[yt]https://youtu.be/dVwl-krqgHg?si=NVEbsisD05YBxl5T[/yt]

আরও পড়ুন, সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল

ওই ৩ ইন্টার্নের মধ্যে একজন জানিয়েছেন,...ওনারা সাহায্য চেয়েছেন, আমরা সেইভাবেই তদন্তে সাহায্য করতে রাজি আছি। তাঁরা আমাদের থেকে পুরো ঘটনার বিবরণ জানতে চেয়েছিল, যে একজ্যাক্টলি কী হয়েছিল না হয়েছিল, সেই প্রশ্নের উত্তর আমরা সেইভাবেই দিয়ে এসেছি।...আমাদের নামে যে অভিযোগটা হয়েছে, যেই দুইজন যে আমাদের প্রফেসর ডাক্টার, ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং সোমনাথ চক্রবর্তী, যিনি ওইদিন আমাদের উপরে হামলা করিয়েছিলেন, ওই প্রফেসররা আমাদের উপর অভিযোগ এনেছেন যে, আমরা ওনাদের উপরে ফিজিক্যাল ভায়োলেন্স করেছি,সেই অভিযোগে এই এফআইআর-টা দায়ের হয়েছে। তার বেসিসে এই তদন্তটা চলছে।.. ওনারা (পুলিশ) বললেন যে, এরপরের প্রোসিডিংস গুলি জানিয়ে দেওয়া হবে।

প্রশ্ন:  চারটের সময় আপনারা গেলেন, এখন সাড়ে চারটে বাজে, ভিতরে কী হল, একটু যদি বলেন ?

ইন্টার্ন : ভিতরে আমরা ওখানে গেলাম, আমাদের ওখানে জিজ্ঞেস করলেন, কয়েকটা প্রশ্ন, সেইদিনের ঘটনার বিবরণ, কী কী হয়েছিল, কী না হয়েছিল, সেই জিনিসগুলি আমরা সেইভাবে জানিয়েছি, জানিয়ে দিয়েই আমরা চলে যাব।

অপর একজন ইন্টার্ন বলেন, দুর্ভাগ্যবশত চোরবাগানের ঘটনার পর আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, ওই দিন আমরা যখন ওখানে গিয়েছিলাম, তখন আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম, আমাদের কাছে তো এভিডেন্স আছে। কিন্তু এই কথা আমরা তখন সাংবাদিক সম্মেলনে দাবি জানাইনি। যে যে সুযোগসুবিধা কলেজে থাকে না, ওই জিনিসের এভিডেন্স আমরা স্যারকে দেখিয়েছি। বলেন, একটা এমারজেন্সি কলেজ কাউন্সিল মিটিং ডাকা হবে, যেখানে প্রত্যেক বিভাগীয় প্রধান সকলে.. (থাকবেন)।

প্রশ্ন:  কী কী প্রশ্ন করল পুলিশ ?

ইন্টার্ন : পুলিশ একদম সাহায্য করেছে..

বৃহস্পতিবার, মেডিক্য়াল কলেজ থেকে শুরু হয় চিকিৎসকদের প্রতিবাদ-মিছিল। বউবাজার থানার সামনে ছিল কড়া পুলিশি প্রহরা। থানার সামনে চলে এসছে মিছিল। কমব্য়াট ফোর্স সবটা আটকে দিয়েছে। মাঝে বাফার জোন। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরই বউবাজার থানা। ৩ চিকিৎসক ব্য়ারিকেডের ওপাড়ে চলে গেছে। থানায়। এখানেই চিকিৎসকদের সঙ্গে যারা এসেছেন... তারা রয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার  অজয় নন্দ বলেন, অনুমতি দেওয়া হয়নি। কারণ লেখা আছে। এরপরে সব স্বতন্ত্র আছে। মিছিল করতে চাইলে করবে। তারপরে আইন শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, কিছু হয়, পুলিশ প্রয়োজনীয় ব্য়বস্থা নেবে। পুলিশ ব্য়বস্থা নিচ্ছে। কেস রুজু হয়েছে। পুলিশ তদন্ত করছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation