Kalipujo 2026:  আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Kolkata, West Bengal 06 Nov 2026, 08:06 PM

Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

A
ABP Ananda
@abpananda

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রবিবার কালীপুজো। তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কলকাতা থেকে জেলা। আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র। কালী তীর্থক্ষেত্রগুলিতে বিশেষ পুজোর প্রস্তুতি। তারাপীঠ থেকে কঙ্কালীতলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

[yt]https://youtu.be/nZATstWORA8?si=2YpTL-EiPKFiYspY[/yt]

আরও পড়ুন, ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের

প্রতিবারের মতোই এবারেও একই পদ্ধতি কালী পুজো হবে। এদিন মহাযজ্ঞ করা হয়েছে। মাকে যে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরে, সংস্কারের পর, তার জন্যই এই মহাযুদ্ধ। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই মহাযজ্ঞ চলে। নাটমন্দিরে প্রচুর মানুষ সেখানে ভীড় করেছে। সংস্কারের মধ্যে অন্যতম যেটা করা হয়েছে, বেদিকে উচ্চতায় ১৩ ইঞ্চি বাড়ানো হয়েছে। এবং মূল দরজার যে উচ্চতা, সেখানে ১৭ ইঞ্চি বাড়ানো হয়েছে। ফলে যারা ভক্তরা আসছেন, বাইরে থেকেই দেখতে পাচ্ছেন। এবং মন্দির কমিটি থেকে নিয়ম করা হয়েছে এবার, গর্ভগৃহে ঢোকা যাবে না। গর্ভগৃহের বাইরে থেকেই মাকে প্রণাম করতে হবে। এবং কোনওভাবেই মাকে ছোয়া যাবে না। সেই জন্য বাইরে থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এবং মন্দির কমিটির আরও বক্তব্য হচ্ছে, আশেপাশে যেসকল মন্দির রয়েছে, সেগুলিও সংস্কার করা হচ্ছে। আলো দিয়ে মন্দিরগুলিকে সাজানো হয়েছে। এবং এখানে ভক্তদের প্রচুর ভিড়, এদিন যজ্ঞের পাশাপাশি একাধিক অনুষ্ঠানও রয়েছে বলে খবর।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation