West Bengal
03 Nov 2026, 12:20 AM
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
A
ABP Ananda
@abpananda
<p>Kali Puja 2026: চোরবাগানের ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের। 'জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে হবে প্রতিটি মণ্ডপে। প্রবেশ ও প্রস্থান পৃথক পথের ব্যবস্থা করতে হবে। প্রবেশ পথের তুলনায় প্রস্থান পথ দ্বিগুণ করতে হবে। জরুরি প্রস্থানের পথ কোনওভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। হঠাৎ বৃষ্টি হলে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। অতিরিক্ত ভিড়, আতঙ্ক ও দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে হবে। পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মণ্ডপের আশপাশে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে প্রবেশ ও প্রস্থানের পথে তাঁদের থাকতে হবে। কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। দমকলের গাড়ি মোতায়েন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বিশেষ জোর। মণ্ডপের মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সর্বদা সচল রাখতে হবে। প্রতিমা শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া ঘাটগুলিতেই বিসর্জন করতে হবে। বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ বাজি বিক্রি ও ফাটানো শাস্তিযোগ্য অপরাধ'।&nbsp;</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)