Jogen Chowdhury: লক্ষ্মীপুজোর দিনই নক্ষত্রপতন, প্রয়াত চিত্রশিল্পী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী
West Bengal 25 Oct 2026, 11:55 AM

Jogen Chowdhury: লক্ষ্মীপুজোর দিনই নক্ষত্রপতন, প্রয়াত চিত্রশিল্পী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী

A
ABP Ananda
@abpananda

কলকাতা: প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী (Jogen Chowdhury)। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই প্রয়াত হয়েছেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, সকাল ১০.১৫ তে প্রয়াত হয়েছেন যোগেন চৌধুরী। জানা যাচ্ছে, ব্লাড ক্যান্সার ও মূত্রনালীর সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। কিডনির সমস্যা থেকে শুরু করে, ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে গিয়েছিল তাঁর। সেপসিস হয়ে গিয়েছিল বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে যোগেন চৌধুরীর বয়স হয়েছিল, ৮৭ বছর। ষষ্ঠীর দিন শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে, হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজ সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

প্রয়াত যোগেন চৌধুরী, বয়স হয়েছিল ৮৭ বছর

২০১৪-এ তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন যোগেন চৌধুরী। ব্লাড ক্যান্সার ও ইউটিআই নিয়ে রুবি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই। এ যাবৎ ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু ৮৭ বছর বয়সে কেমো নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি তাঁর পক্ষে। দীর্ঘদিন থেকেই মারণরোগের চিকিৎসা চলছিল তাঁর। তবে জীবনের সঙ্গে তাঁর লড়াই হার মানল আজ। লক্ষ্মীপুজোর দিনে প্রয়াত হলেন, শিল্পী যোগেন চৌধুরী।

ব্লাড ক্যান্সার ও ইউটিআই নিয়ে রুবি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই।
এ যাবৎ ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসনটুকু ঠেকিয়ে রাখা গিয়েছিল। মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শরীরে ছিল সেপসিসের বা রক্তে বিষক্রিয়ার উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। লক্ষ্মীপুজোর দিন প্রয়াত হলেন, যোগেন চৌধুরী। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম হয় যোগেন চৌধুরীর। নিজের কাজের মধ্যে দিয়েই মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation