'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
West Bengal 31 Oct 2026, 01:47 PM

'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই

A
ABP Ananda
@abpananda

ঝিলম গুপ্ত। কনটেন্স ক্রিয়েটর হিসেবে যথেষ্ট জনপ্রিয়। সেই সূত্রেই 'বিগ বস'-এর ঘরে ডাক। তার হঠাৎই বেরিয়ে আসা শারীরিক অসুস্থতার জন্য । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝিলমের স্বাস্থ্য নিয়ে নানা চর্চা হয়েছে। উদ্বেগও প্রকাশ করেছিলেন অনুরাগীরা। অবশেষে ঝিলমের অপারেশন হল। তিনি কেমন আছেন, কতটা ক্রিটিক্যাল ছিল অপারেশন? শেয়ার করলেন সবটাই।
জানালেন, সফল হয়েছে তাঁর অস্ত্রোপচার। তবে অপারেশনের পর এখনও রয়েছে প্রবল যন্ত্রণা।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে মাঝপথেই বেরিয়ে আসতে হয়েছিল ঝিলমকে। শো থেকে বেরিয়ে আসার পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন তিনি। কখনও হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়া, কখনও আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। অবশেষে অস্ত্রোপচারের পর নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানালেন ঝিলম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন । তাঁর গলব্লাডারে অতিরিক্ত সংক্রমণ হয়েছিল। জমে ছিল প্রচুর পরিমাণে পুঁজ। সেই সঙ্গে ছিল একটি কয়েনের আকারের পাথরও তৈরি হয়েছিল। তাই অপারেশন ছাড়া গতি ছিল না।  মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে প্রফেসর ডক্টর সিদ্ধার্থ বিশ্বাসের তত্ত্বাবধানে । অপারেশন থিয়েটারে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক আত্রেয় সরকার, চিকিৎসক বিদিশা দে এবং চিকিৎসক ঋতব্রত ঘোষ। পাশাপাশি চিকিৎসক প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ঝিলামের কথায়, এই চিকিৎসকরাই তাঁকে নতুন করে উঠে বসার সাহস জুগিয়েছেন। অস্ত্রোপচারের পর পেটে প্রচণ্ড ব্যথা থাকলেও চিকিৎসকদের দেওয়া ভরসা এবং সাহসেই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তিনি। পাশে ছিলেন পৌলমী। ঝিলমের বিশেষজন, কাছের মানুষ হিসেবে সবাই চেনেন যাঁকে। ঝিলমের বক্তব্য, পৌলমী পাশে না থাকলে হয়তো ঠিক সময়ে অপারেশন টেবিল পর্যন্ত পৌঁছনোই সম্ভব হত না।

অস্ত্রোপচারের পর হাতে চ্যানেল লাগানো অবস্থাতেই ছবি তুলেছেন ঝিলম। সেই ছবির সঙ্গে আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

বিগ বসের ঘর থেকে অসুস্থতার কারণে বেরিয়ে আসার পর থেকেই ঝিলমের সুস্থতা কামনা করছিলেন অনুরাগীরা। অস্ত্রোপচার সফল হওয়ার খবর স্বস্তি দিয়েছে তাঁদের। যদিও আপাতত পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এখন অনুরাগীদের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবার নিজের চেনা ছন্দে ফিরে আসুন ঝিলম।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation