West Bengal
29 Oct 2026, 07:26 PM
Kali Puja Controversy: 'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: থানায় থানায় এবার কালীপুজো হবে? রাজ্যে কালীপুজোর উৎসব শুরু হওয়ার আগেই, বিজেপি মন্ত্রীর মুখে শোনা গেল এই মন্তব্যই, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর একটি অনুষ্ঠান থেকে, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এই মন্তব্যই করেছেন। আজ সিউড়িতে পুলিশের বিজয়া সম্মেলনীতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। এখানেই শেষ নয়, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন তুলে ধরেছেন, রঘু ডাকাতের প্রসঙ্গও।

প্রত্যেক থানায় কালীমূর্তি থাকুক, নিদান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের

এদিন সিউড়িতে পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'যেমন বিজয়া সম্মিলনী হচ্ছে তেমনি এবার থানা গুলিতেও কালীপুজো হোক। থানায় একটা কালীমূর্তি থাকা দরকার। রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে কালীপুজো করে যেত। পুলিশও কার্যত শক্তির উপাসক, চোরও মাথা ঠুকবে পুলিশও মাথা ঠুকবে।' তবে তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, কালীপুজোর দিনে নিরাপত্তা প্রয়োজন সাধারণ মানুষের। পুলিশ যদি থানায় কালীপুজো করে, তাহলে কীভাবে তাঁরা পথেঘাটে নিজেদের দায়িত্ব পালন করবেন?

'যেমন প্রাতিষ্ঠানিকতার জন্যই বিজয়া সম্মেলনী হচ্ছে, এবার কালীপুজোতেও সনাতনীরা একটু প্রাতিষ্ঠানিকতার ছোঁয়া দিয়ে প্রত্যেক থানায় সাড়ম্বরে কালীপুজো হোক। মন্ত্রী হিসেবে আমি কালীপুজো করতে বলছি, এটার মধ্যে কোনও ধর্মীয় বিষয় খোঁজার দরকার নেই। পুলিশ সংস্কৃতির অঙ্গ হচ্ছে, কালীপুজো করা। এটার মধ্যে কোনও ধর্মাচার নেই। যে 'শক্তি' থেকে বলশালী হয় একটি পুলিশ ফোর্স, সেটাই হল কালীপুজো। SP সাহেব, আপনার কাছে অনুরোধ করব যে, আপনি অন্তত বীরভূম জেলার থানাগুলিতে, শক্তিপীঠের এই থানাগুলিতে কালীপুজো হোক।' কালীপুজো নিয়ে এদিন সিপিএমকেও কটাক্ষ করেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

অন্যদিকে আজ কালীপুজো নিয়ে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন থেকে আজ স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ ঘোষণা করেছেন যে, 'কালীপুজোয় বাজি পোড়ালেও, সাইলেন্স জোনে নীরবতা বজায় রাখতে হবে। স্কুলের সামনে, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে কোনও শব্দবাজি পোড়ানো যাবে না। বাজি বাজারে কোনও বেনিয়ম ঘটছে কি না, সেদিকে নজর রাখা হবে।'

আরও পড়ুন: Tollywood News: প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)