Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
West Bengal 31 Oct 2026, 07:45 AM

Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর

A
ABP Ananda
@abpananda
<p>Indranil Sen: অভিযোগগুলি গুরুতর, তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করুন। তৃণমূল সরকারের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলায় শুক্রবার এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এরপরই মামলা প্রত্যাহার করে নেন ইন্দ্রনীল সেনের আইনজীবী। UNESCO এর নাম ভাঙিয়ে এবং দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে বুধবার ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তিনি পুলিশ হেফাজতে। গত ৮ জুন বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল কলকাতার দুর্গাপুজো UNESCO স্বীকৃতি পাওয়ার পর UNESCO এর নাম এবং লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে 'মাস আর্ট' নামে একটি সংস্থা। যার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation