West Bengal
13 Oct 2026, 10:31 PM
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
A
ABP Ananda
@abpananda

ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ,  কলকাতা : পোস্ট-বিতর্কে গড়ফা থানায় হাজিরা দিলেন না বিকাশরঞ্জন ভট্টাচার্য। বুধবার ফের তাঁকে কসবা থানায় তলব করা হয়েছে। এদিন তিনি বলেন, যারা এই অভিযোগগুলো করছে, তারা প্রকৃতপক্ষে আমার অভিযোগের সত্য়তা প্রমাণ করছে। পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

[yt]https://youtu.be/erO-sJTyb54?si=MlF32tqr_XYQ5YNH[/yt]

আরও পড়ুন, “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর

পোস্ট-বিতর্কে মঙ্গলবার বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তলব করেছিল গড়ফা থানার পুলিশ।  কিন্তু, হাজির হলেন না তিনি। বাড়িতে যারা হামলা চালিয়েছিল তাদের হিন্দুত্ববাদী, গুন্ডা বলে সম্বোধন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক থানায় অভিযোগ দায়ের। ২টি থানা থেকে নোটিস পাঠানো হয়। গড়ফা থানায় নোটিস।

সিপিএম আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ  বিকাশরঞ্জন ভট্টাচার্য: যা করার সময় মতো সব হবে। তখন টের পাবে। আগাম কিছু বলার অবকাশ নেই।

এবিপি আনন্দ: আগামীকালও আরেকটা থানার নোটিস..

বিকাশরঞ্জন ভট্টাচার্য,আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ, সিপিএম : ১০০টা থানার আসুক। তারপরে আমি বুঝব। যারা এই অভিযোগগুলো করছে, তারা প্রকৃতপক্ষে আমার অভিযোগের সত্য়তা প্রমাণ করছে।

বিজেপির রাজ্যসভার সাংসদ  রাহুল সিন্হা বলেন,  থানাতে যাওয়াটা একটা সুস্থ নাগরিকের কর্তৃব্য। কিন্তু একজন উন্মাদ নাগরিক যদি হয়, যিনি এই জাতীয় কথাবার্তা বলবেন, যে ১০০টা FIR হবে, তারপরে আমি বাউন্সার দেব।'

৮ অক্টোবর ভোরে সিপিএমের প্রাক্তন সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে হামলা চালানো হয়। এরপর সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তপসিয়া থানাতে। পাশাপাশি গড়ফা থানাতেও বিকাশ ভট্টাচার্যর বিরুদ্ধে দায়ের হয় FIR. সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রাক্তন সিপিএম সাংসদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী।

মুখ্য়মন্ত্রী স্পষ্ট বলেছেন, ‘বিকাশবাবু তাঁর পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ বলে লিখেছেন।এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। CP-কে আমি নির্দেশ দিয়েছি, BNS অনুযায়ী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে FIR করা হয়েছে। তিনি যদি আমার এই সাংবাদিক বৈঠক দেখেন, ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁর পোস্ট ডিলিট না করেন, পোস্ট ডিলিট করতে বলছি না, ঘটনা ঘটেছে, 'হিন্দুত্ববাদী' শব্দটি  উনি আজ যদি পোস্টে সংশোধন করে দেন ভাল। আর যদি না করেন, আমরা কালকে সোশাল মিডিয়া প্ল্য়াটফর্মে কলকাতা পুলিশ থেকে চিঠি দেব ওঁর পোস্ট নামানোর জন্য়।’ কিন্তু তারপরও পোস্ট থেকে শব্দটি বাদ দেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এবিপি আনন্দ: আজকে সকাল অবধিও দেখা গেল, যে পোস্টটিকে সরাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী,সেই পোস্টটি এখনও আপনারা ওয়ালেই আছে।

বিকাশরঞ্জন ভট্টাচার্য,আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ, সিপিএম : সরবে কেন? আমি কী লিখব সেটা মুখ্য়মন্ত্রী ঠিক করে দেবেন নাকি? ওদের হয়ত কী বলবেন, না বলবেন, গুরুরা ঠিক করে দেয়। স্বাধীন চিন্তার অধিকার নেই। আমাদের ক্ষেত্রে সেরকম নেই।

এবিপি আনন্দ: আপনিও বলেছিলেন দৌড় করাবেন, এর প্রেক্ষিতে কি আপনি আইনি পথে যাচ্ছেন?

বিকাশরঞ্জন ভট্টাচার্য,আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ, সিপিএম : ওরা গুন্ডামি ছাড়া সব কিছু করুক। কিন্তু ওরা গুন্ডামির পথে যাওয়ার চেষ্টা করছে। ওদের বিভিন্ন লোকেদের যা আমি রেকর্ডিং শুনছি, এ হচ্ছে গুন্ডার ভাষা। সভ্য় সমাজের ভাষা না, এটুকু বললাম।

বুধবার ফের কসবা থানায় তলব করা হয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পুলিশের ব্যাপার, পুলিশ ডেকে পাঠিয়েছে। উনি জবাবদিহি করবেন। উনি এখন অস্তিস্ব হারিয়ে ফেলেছেন। ওনার পার্টনার ইন ক্রাইম টিএমসি এখন শেষ। তো উনি এখন বিভিন্নরকম কথাবাত্রা বলছেন। উনি হিন্দুদের ও হিন্দুধর্মকে অপমান করছেন।’

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)