Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
West Bengal 19 Oct 2026, 03:41 PM

Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD

A
ABP Ananda
@abpananda
<p><br />কলকাতা : পুজোর মধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা । তবে পশ্চিমবঙ্গে নয়। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রবিবারই  তামিলনাড়ু, পুদুচেরির কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভারী সতর্কতা জারি করল। দুর্যোগ হতে পারে প্রবল। সেই আশঙ্কা থেকেই ভারী বৃষ্টির কমলা রঙের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,দুর্যোগ বাড়তে পারে তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে। বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে । এছাড়া  লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়া থাকতেপারে। তবে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দিল্লির জন্য আবহাওয়া সংস্থা আজ আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। আর এখন দেশের বেশির ভাগ এলাকা থেকেই সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। কিন্তু দুর্গাপুজোর সময় দেশের বেশ কয়েকটি রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। </p>
<p>বর্ষা বিদায় নিতে-না-নিই দক্ষিণ ভারতের আবহাওয়ায় লেগেছে পরিবর্তনের হাওয়া ।  আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে  উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এখন কার্যকর । আর তার জেরেই একাধিক রাজ্যে বৃষ্টির দাপট বাড়ছে । ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চল, কেরল, দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইক্কাল, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং তেলঙ্গানার বিভিন্ন অংশে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।</p>
<p>ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কেরল, উপকূলবর্তী কর্নাটক, দক্ষিণ কর্নাটক এবং তামিলনাড়ুর একাধিক এলাকায় বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতে এখন সক্রিয় হয়েছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস , চেন্নাই এবং সংলগ্ন এলাকায় বাড়বে বৃষ্টি । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation