West Bengal
25 Oct 2026, 06:46 PM
Gaighata Girl Death: রাতভর নিখোঁজ, সকালে উদ্ধার নবলিকার ক্ষতবিক্ষত দেহ, ধর্ষণ করে নৃশংসভাবে খুন ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শনিবার একটি অনুষ্ঠানে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী। তারপর আর বাড়ি ফেরেনি। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির একটি জায়গা থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

শনিবার রাতে বাড়ির কাছেই বাজার এলাকায় বিজয়া দশমীর একটি অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি সে। সারা রাত খোঁজাখুঁজির পর রবিবার সকালে একজন প্রতিবেশীর বাড়ির পাস থেকে উদ্ধার হয় তার বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর এক আত্মীয়কে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন - গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা

পুলিশ সূত্রে জানা যায়, গাইঘাটা বাজার এলাকায় পরিবারের সঙ্গে বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠান দেখতে যায় সে। পরিবারের এক সদস্যদের দাবি, রাত ১১.৩০ নাগাদ ওই কিশোরীর একটি ফোন আসে। ফোনে কথা বলার জন্য সেখান থেকে সে বেরিয়ে যায়। এরপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজির পর সকালে প্রতিবেশীদের একটি বাড়ির পাস থেকে দেহ উদ্ধার করেন তাঁরা। পরিবারের দাবি, নৃশংসভাবে ধর্ষণ করার পর তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। বনগাঁ জেলার পুলিশ সুপার জানান, আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল গাইঘাটায়। দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। টিউশনে যাওয়ার সময় বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এলাকারই এক যুবক। অপমানে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী। নির্যাতিতার মা জানিয়েছেন, ধর্ষণের পর বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। কাউকে কিছু না বললেও, ভেঙে পড়ে সে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। ফোনে বিষয়টি জানতে পারেন। বাড়ি ফিরলে মেয়ে গোটা ঘটনা খুলে বলে তাঁকে। নির্যাতিতার মা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের স্ত্রীকে গোটা ঘটনা জানান তাঁরা। কিন্তু অভিযুক্তের স্ত্রী বিষয়টি জানাজানি হওয়া নিয়ে আপত্তি জানান। (North 24 Parganas News)

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)