ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
West Bengal 30 Oct 2026, 10:02 PM

ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

A
ABP Ananda
@abpananda

সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কোহিনুর গ্রুপ নামে একটি সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। সেই মামলায় শুক্রবার একযোগে ৫ জায়গায় তল্লাশি চালাল ED। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ব্যাঙ্ক প্রতারণার মামলায় শুক্রবার একযোগে ৫ জায়গায় তল্লাশি চালাল ED। ED সূত্রে খবর, কোহিনুর গ্রুপ নামে একটি সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ, পাওয়ার প্লান্ট তৈরির জন্য ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে টাকা নয় ছয় করা হয়েছে। সেই অভিযোগেই শুক্রবার একাধিক ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।হাওড়ার শিবপুরে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শচীন জৈনের বাড়িতে সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিবেক বিহার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় ED।

কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, একযোগে ৫ জায়গায় তল্লাশি চালাল ED

উত্তরপাড়ায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। লেকটাউনের অবনী অক্সফোর্ড অ্যাপার্টমেন্টে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারোগির বাড়িতেও ভোর থেকে চলে তল্লাশি অভিযান। কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতি সোনু আগরওয়ালের বিধাননগরের বাড়িতেও পৌঁছন ED আধিকারিকরা। চলে তল্লাশি। সোনু আগরওয়ালের ভাই অনীল আগরওয়ালের আসানসোলের বরাকরের বাড়িতেও ম্য়ারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

এই বিষয়ে কুণাল ঘোষ বলছেন, 'ব্যাঙ্ক ফ্রড হয়ে এখানে তল্লাশি চালাচ্ছে আর দেশের ব্য়াঙ্ক ফ্রড করে কোটি কোটি টাকা নিয়ে সব বিদেশে পালিয়ে গেল যারা তাদের বিরুদ্ধে কোনও অ্য়াকশন ২০১৪ সাল থেকে ১২ বছরে মোদি সরকার নিতে পারল না। বড় আকারে যারা ফ্রড করছে, তাদের ধরে আনুন আর বড় ব্যবসায়ীদের লোন মকুবটা, ঋণ মকুবটা বন্ধ করুন।' অন্যদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলছেন, 'দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না'। কীভাবে চলেছিল প্রতারণা চক্র? উত্তর খুঁজছে ED।

অন্যদিকে, আগেই জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুমন হাজরা। তাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: Swasthya Sathi: লক্ষ্মীর ভাণ্ডারের পরে নজরে স্বাস্থ্যসাথী! ৩০ লক্ষ ভুয়ো কার্ড বিলি, ভুয়ো রোগ, ভুয়ো ডাক্তার! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation