East Bardhaman News: ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
Kolkata, West Bengal 07 Nov 2026, 01:00 AM

East Bardhaman News: ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর

A
ABP Ananda
@abpananda

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নবম শ্রেণির হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট করায় ছেলে 'BMW - M4 কমপিটিশন' উপহার দিলেন পূর্ব বর্ধমান গলসির বাসিন্দা চাল ব্য়বসায়ী সামসুদ্দিন মিদ্যা। ছেলে মহম্মদ তালহাকে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে এই গাড়ি কিনে দিয়েছেন এই চাল ব্য়বসায়ী। যার ঘিরে গলসিতে এখন চর্চা তুঙ্গে।

[yt]https://youtu.be/XrCdHyynuQc?si=t-k47P_yDf0YlCmG[/yt]

আরও পড়ুন, পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..

ঝকঝকে নতুন BMW M4 কম্পিটিশন। দাম প্রায় আড়াই কোটি। এই BMW এসেছে উপহার হিসেবে। কীসের উপহার আন্দাজ করতে পারেন? ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্টের উপহার। আড়াই কোটির এই গাড়ি ক্লাস নাইনের এক ছাত্রের জন্য়। তাও ফাইনাল পরীক্ষা নয়, হাফ ইয়ারলির রেজাল্টের জন্য়। ছেলের জন্য় দরাজহস্ত হয়ে এই উপহার কিনেছেন পূর্ব বর্ধমানের চাল ব্যবসায়ী সামসউদ্দিন মিদ্যা। চাল ব্য়বসায়ী সামসউদ্দিন  মিদ্যা বলেন, ও রেজাল্ট ভাল করেছে, সেই জন্য় আমি নিয়ে এসেছি। বাবার কাছে আবদারটা অবশ্য় আগেই করেছিল ক্লাস নাইনের ছাত্র মহম্মদ তালহা। হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট হতেই আর অপেক্ষা করেননি বাবা সামসউদ্দিন। চাল ব্য়বসায়ী  সামসউদ্দিন মিদ্যা বলেন, ও পড়াশোনাটাতে একটু ভাল। অনেক আগে থেকেই বলে রেখেছিল আববু, BMW M4 নিয়ে আসতে। রেজাল্ট ভাল করেছে, সেই জন্য়ই আমি নিয়ে এসেছি।

ছেলে মহম্মদ তালহা বলেন, বাবাকে বলেছিলাম, গাড়িটা কিনতে। সপ্তাহে একদিন-দুদিন বেরব। আমি পাশে বসে থাকব, বাবা নিয়ে যাবে।' পূর্ব বর্ধমানের গলসির চাল ব্য়বসায়ী সামসউদ্দিন মিদ্যার গ্য়ারাজে অবশ্য় দামি বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি। রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার, হুন্ডাই আলকাজার, সহ মোট ১১টি গাড়ি রয়েছে সেখানে। সেখানে এবার নতুন সংযোজন এই  'BMW M4 কমপিটিশন'। শুধু মডেল নয়, গাড়ির নম্বরপ্লেট নিয়েও সামসুদ্দিনের বিশেষ পছন্দ ছিল। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ট্রিপল ফাইভ। যা বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায়।

সামসউদ্দিন আগাগোড়া ধনী পরিবারের ছেলে নন। ২০০৩ সালে মুম্বইয়ে গিয়ে সিনেমার শ্য়ুটিংয়ে আলোর কাজ করতেন। প্রত্য়েকদিনের মজুরি ছিল ২০০ টাকা। ২০১১-১২ সালে বর্ধমানে ফিরে আসেন।
শুরুতে চাষিদের কাছ থেকে ধান কিনে রাইস মিলে বিক্রি শুরু করেন। তারপর রাইস মিল থেকে চাল কিনে চাল রফতানিকারীদের সরববরাহ করতেন। শেষে নিজেই ভিয়েতনাম, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে চাল রফতানি শুরু করেন। এখন বছরে তাঁর ব্য়বসার টার্ন ওভার সাতশো কোটি টাকা।তবে সেজন্য় তাঁকে এতদিন খুব বেশি লোক চিনতেন না। এখন হাফ ইয়ারলিতে ভাল রেজাল্টের জন্য় আড়াই কোটির BMW উপহার দিয়ে মুখে মুখে শুধু সামসউদ্দিন মিদ্য়ার নাম।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
13

Comments (0)

Login to join the conversation