Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
West Bengal 17 Oct 2026, 11:36 AM

Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

A
ABP Ananda
@abpananda
<p>রঞ্জিত হালদার, বারুইপুর : বারুইপুরে দুর্গাপুজোর চাঁদার জুলুম। ১৫ হাজার টাকা চাঁদা চেয়ে 'চাপ', মারধরের অভিযোগ বারুইপুর খাসমল্লিক এলাকার। একটি গ্যারেজের মালিকের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দেওয়ায় পুজো উদ্যোক্তারা দলবল নিয়ে এসে গ্যারেজে চড়াও হয় বলে অভিযোগ। গ্যারেজে চড়াও হওয়ার ছবি ধরা পড়েছে CCTV ক্যামেরায়। গ্যারেজের ২ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত ২ কর্মী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। </p>
<p><a title="'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি' " href="https://bengali.abplive.com/news/bengaluru-news-woman-alleges-rapido-rider-held-her-hand-gave-suspicious-smile-1196325" target="_self">'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি' </a></p>
<p>দুর্গাপুজোর চাঁদার জুলুম রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তার পরেও চাঁদার দাবিতে মারধরের অভিযোগ বারুইপুরের খাসমল্লিক সংলগ্ন এলাকার একটি গ্যারেজে ১৫ হাজার টাকা চাঁদা চেয়ে চাপ দেওয়ার অভিযোগ উঠল এক পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। অভিযোগ, গ্যারেজ কর্তৃপক্ষ এক হাজার টাকা চাঁদা দিতে রাজি হলেও, ১৫ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। সেই টাকা না দেওয়ায় দলবল নিয়ে এসে গ্যারেজের দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুই শ্রমিক বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন গ্যারেজের মালিক ও কর্মীরা। দুর্গাপুজোর মরশুমে এভাবে চাঁদার চাপ ও মারধরের অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন—ভয়মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারবেন তো ব্যবসায়ীরা? অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। আহত গ্যারেজে দুই শ্রমিক মধু মন্ডল ও পিন্টু চৌধুরী। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation