Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
West Bengal 17 Oct 2026, 11:36 AM

Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

A
ABP Ananda
@abpananda

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ঐতিহ্য ও পারিবারিক রীতিনীতি মেনে শনিবার শুরু হলো প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো। এবার ১৩১তম বর্ষে পা দিল এই পুজো। ১৮৯৬ সালে তারকনাথ মুখোপাধ্যায় এই পুজোর সূচনা করেন। সেই সময় থেকেই বংশপরম্পরায় চলে আসছে এই পুজো।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রতিবছরই এই পুজোয় অংশগ্রহণ করতেন এবং চণ্ডীপাঠ করতেন। বর্তমানে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন।

পারিবারিক প্রথা মেনে শনিবার সকালে স্থানীয় পুকুরঘাট থেকে ঘট আনার মধ্য দিয়ে শুরু হয় সপ্তমীর পুজো। দীর্ঘদিনের ঐতিহ্য, নিষ্ঠা ও পারিবারিক রীতিনীতিকে সঙ্গী করে আজও একই ধারায় এগিয়ে চলেছে মুখোপাধ্যায় পরিবারের এই দুর্গোৎসব।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation