West Bengal
28 Oct 2026, 07:40 AM
Cyclone Arnab Updates: ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
A
ABP Ananda
@abpananda

অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। এর প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামিকাল রাজ্য়ের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। এর প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামিকাল রাজ্য়ের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। রাত ১.২৩ নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়ল 'অর্ণব'। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ঝড়ের দাপট। বেশ কয়েক ঘণ্টা ধরে চলেছে ল্যান্ডফল প্রক্রিয়া। ঝোড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছপালা, বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। প্রবল বৃষ্টিতে অন্ধ্রের উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায় জল জমেছে। 'অর্ণব'-এর জেরে ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর, মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল, নুয়াপাড়াতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।

বুধবার থেকে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে একাধিক রাজ্য়ে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল বেশ কিছু জায়গায়। কখনও ভারী বৃষ্টি, কখনও আবার মুষলধারে বৃষ্টি হয়েছে কিছু এলাকায়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির দাপট দেখা গিয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে সতর্কপ্রচার করা হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)