West Bengal
28 Oct 2026, 01:41 PM
Arnab Cyclone : শেষ 'ঘূর্ণিঝড় অর্ণব' - এর ল্যান্ডফল, কিন্তু দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গে, উত্তাল নদী, ত্রস্ত মানুষ
A
ABP Ananda
@abpananda

অরিত্রিক ভট্টাচার্য, গৌতম মণ্ডল, কলকাতা :  অবশেষে শেষ হল ঘূর্ণঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া। অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'অর্ণব'। প্রত্যাশিত সময়ের আগে থেকেই শুরু হয়েছিল ল্যান্ডফল প্রক্রিয়া। মঙ্গলবার রাত ২ টো থেকে সকাল ৮টার মধ্যে ইয়ানামের দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়ে অতি শক্তিশালী 'অর্ণব'। ঘণ্টায় তখন ঝড়ের গতি ১৫০ কিমি । প্রত্যাশিত গতির থেকে অনেকটা বেশি শক্তি ও তীব্রতা নিয়ে স্থলভাগে ঢোকে ঝড়টি। কার্যত সারা রাত জুড়ে চলে তাণ্ডব। লন্ডভন্ড হয় অন্ধ্র উপকূল। উপড়ে পড়ে বড়-বড় গাছ। হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে বিশাল এলাকা। শেষ পাওয়া খবর অনুসারে, ঘূর্ণিঝড় 'অর্ণব' রাত  ২ টো থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করল।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঝড়ের ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ১২৫-১৩৫ কিমি । দমকা হাওয়ার গতি ছিল ১৫০ কিমি । আইএমডি-র সর্বশেষ রিপোর্ট বলছে, ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা চক্ষুও পুরোপুরি স্থলে ঢুকে গেছে। এরপরই আবহাওয়া দফতর জানায়, আগের থেকে দুর্বল হয়েছে অর্নব। সকাল ৮:৩০-এ অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি হারাবে অর্ণব। কিন্তু ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়তে শুরু করল পশ্চিমবঙ্গের আবহাওয়ায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় আবহাওয়ার অবনতি শুরু হয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। দুর্যোগের আশঙ্কায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপকূলবর্তী এলাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকে প্রচার চালিয়ে বাসিন্দাদের সতর্ক করছেন। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপে মোতায়েন রয়েছে এনডিআরএফের দল। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। পরিস্থিতি আরও খারাপ হলে সুন্দরবনের বিভিন্ন রুটে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্যোগের আশঙ্কায় উপকূলবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে এ - রাজ্য়ে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)