West Bengal
23 Oct 2026, 09:10 AM
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
A
ABP Ananda
@abpananda

কলকাতা : পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। লক্ষ্মী পুজো আর ২ দিন পরেই। খাতায়কলমে বর্ষা বিদায় নিয়েছে আগেই। কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই। লক্ষ্মীপুজোর সময়ই বড়সড় দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট বলছে, আজ ২৩ অক্টোবরই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল । যা অনুকূল পরিস্থিতি পেলে রূপ নিতে পারে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ের।  আপাতত আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘিরে বাড়ছে আশঙ্কা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল। এরপর সেটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের নজর এখন এই সিস্টেমের গতিপ্রকৃতির দিকেই। অনুকূল পরিস্থিতি পেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনও নিশ্চয়তা নেই।

বাংলার উপকূলে কি প্রভাব পড়বে ?

নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোলে পূর্ব ভারতের উপকূলীয় এলাকার আবহাওয়ায় প্রভাব পড়তে পারে। পরিস্থিতি শক্তিশালী হলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়ার দাপট কতটা থাকবে কিংবা ঘূর্ণিঝড় তৈরি হলেও তার গতিপথ কী হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়া আর সাইক্লোন হওয়ার পথে অনেকগুলি ধাপ।

এখন কী বলছে পূর্বাভাস?

অক্টোবর থেকে ডিসেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়। ফলে আগামী কয়েক দিনে নিম্নচাপের শক্তি ও গতিপথের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। এখনই আতঙ্ক নয়, নজর রাখুন আবহাওয়ার আপডেটে। পরবর্তীতে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হলে সবথেকে বড় ধাক্কা আসবে উপকূলের বাসিন্দা ও মৎস্যজীবীদের উপর। তাই মেনে চলতে হবে আবহাওয়া দফতরের নির্দেশিকা ।

পশ্চিমবঙ্গের পাশাপাশি সম্ভাব্য নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ওডি়শা এবং পূর্ব উপকূলের উপরও। প্রভাবিত হতে পারে পূর্ব উপকূলীয় এলাকা।  সিস্টেমটি শক্তিশালী হলে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতর আগেভাগেই তা নিয়ে সতর্ক করে দেবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেখানকার পর্যটকদের সতর্ক থাকা দরকার।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)