CM Suvendu Adhikari | CAA-তে কারা পাবেন নাগরিকত্ব ? জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal 29 Oct 2026, 06:26 PM

CM Suvendu Adhikari | CAA-তে কারা পাবেন নাগরিকত্ব ? জানালেন মুখ্যমন্ত্রী

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : 'AIIMS পাচ্ছে রায়গঞ্জ, প্রস্তাব পাঠাব কেন্দ্রের কাছে' 'পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল পাচ্ছে জলপাইগুড়ি' । রায়গঞ্জে প্রশাসনিক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর । বদলে দেব হাসপাতালের চেহারা, আশ্বাস মুখ্যমন্ত্রীর 'অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাব, জেলের ভাত খাওয়াব না' । যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তাতেই ফেরত পাঠাব' । মা-বোনেদের উপরে হাত তুললে, কী অবস্থা হচ্ছে, দেখতে পাচ্ছেন' । পুলিশমন্ত্রী এর চেয়ে বেশি কিছু বলবে না: মুখ্যমন্ত্রী । সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা মুখ্যমন্ত্রীর । 'দেখতে চাই কত বড় জমি মাফিয়া এই জেলায় আছে' । পঞ্চায়েত ভোটে যারা সন্ত্রাস করেছে, FIR করুন' । 'ফলতার পুষ্পাও বলেছিল, ঝুঁকেগা নেহি...' । উত্তরবঙ্গের সব অভিমান, সব মিটিয়ে দেব: মুখ্যমন্ত্রী।

আরও খবর...

কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন

কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation