CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Kolkata, West Bengal 13 Nov 2026, 07:21 PM

CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

A
ABP Ananda
@abpananda

কলকাতা: যারা আবাস যোজনায় বেআইনিভাবে টাকা পেয়েছেন, ফেরৎ দিন, হুঁশিয়ারি এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।  আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হল দ্বিতীয় কিস্তির টাকা। যে ১২ হাজার অযোগ্য উপভোক্তা বেআইনিভাবে টাকা পেয়েছেন,তাঁদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরৎ দিয়েছেন। বাকি ১১ হাজার , ৩০ নভেম্বরের মধ্যে ফেরৎ দিন, নবান্ন সভাঘরে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

[yt]https://youtu.be/hrdMpfYd4NQ?si=9fCcgCMvJhhAyO_f[/yt]

আরও পড়ুন, "প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

মুখ্যমন্ত্রীর কথায়, ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে ভেরিফিকেশনে। এই ৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এবং এদের অ্যাকাউন্টে কীভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনগণের টাকা, সরকারের টাকা,  এটা দেখতে হবে আমাদের। আর যে ১২ হাজার অযোগ্য অর্থাৎ প্রাপক নয়, তাঁরা নিয়মের মধ্যে পড়েন না, টাকা পেয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরৎ করেছেন। বাকি ১১ হাজার জনের কাছে আমার স্পষ্ট বক্তব্য, আপনারা অবিলম্বে ৩০ নভেম্বরের মধ্যে, টাকা ফেরৎ দিয়ে, সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করুন। এই টাকা আপনাদের কাছে রাখতে দেবো না। আপনাকে টাকা ফেরৎ দিতে হবে। আপনি যোগ্য প্রাপক নন।  আর ওই ৫৭ হাজারের ক্ষেত্রে, আমি মুখ্যসচিবের উপস্থিতিতে, মাননীয় মন্ত্রীদের উপস্থিতিতেই বলব, যে কড়া আইনি ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজন হলে, এই ফেক বেনিফিশারি কারা রেকোমেন্ট করলেন ? সেটাও আধিকারিক স্তরে যদি ত্রুটি থাকে, তাঁকে ডিপার্টমেন্টার অ্যাকশন, আর এই ফেক অ্যাকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজন হলে সিট গঠন করে, আমরা সিআইডিকে দিয়ে, এটাকে তদন্ত করতে চাই। কারণ আমরা সরকারের সর্বোস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই। এই জন্য ইতিমধ্যে রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর নেতৃত্বে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিটি হয়েছে। আর আমাদের দীর্ঘদিন ধরে নিষ্কৃয় হয়ে যাওয়া, অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ , তাঁকে অ্য়াকটিভ করা হয়েছে। যাতে সর্বোস্তরের দুর্নীতিকে আমরা বন্ধ করতে পারি।'

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation