Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
West Bengal 22 Oct 2026, 09:26 PM

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..

A
ABP Ananda
@abpananda

কলকাতা: চোরবাগান কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনের পর মুখোমুখি SIT এর তদন্তকারি আধিকারিকরা।  তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী বলেন, পরিস্থিতি খতিয়ে দেখলাম। যেদিন ঘটনা ঘটেছিল, যে সময় ঘটনাটা ঘটেছিল…আমরা সেইসময়ই ভিতরটা দেখলাম। এবং যেমন সেই সময় সিচ্যুয়েশন ছিল, যেরকম আলো ছিল (আবহ), যা ছিল..সেইভাবেই রাখা রয়েছে। আমরা সেইভাবেই দেখে নিলাম।'

[yt]https://youtu.be/OJCAU46i9wA?si=sugULA3OP9cE1Fuj[/yt]

আরও পড়ুন, "দিল্লিতে খেলা চলছে, ভোটচুরির বাহানা, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না”, রাহুলের নাম তুলে বড় দাবি অমিত শাহের

প্রশ্ন: আলো কি খুব কম ছিল ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: আলো খুবই কম, একেবারেই কম। এখনও সেইভাবেই রয়েছে। সেই জন্য যা আছে, তাই দেখলাম।

প্রশ্ন:  আর কী কী দেখলেন ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী:  সব ত্রুটি যদি বলেই দিই, তাহলে ৩ মাস ধরে কী করব ?

প্রশ্ন: ম্যাডাম যে অভিযোগটা করা হচ্ছে যে, রাস্তা অপ্রসস্থ, এবং বের হবার রাস্তা ঠিক মতো ছিল না..

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: অবশ্যই বলাইবাহুল্য, আপনারাও তো দেখতে পাচ্ছেন, রাস্তা সরু। ভিতরে প্রবেশ ও বাহির পথ অত্যন্ত সরু (Narrow)। বেশি লোক ঢুকলে একটা কিছু ঘটনা ঘটবে, এটা বলাইবাহুল্য।

প্রশ্ন: সেদিন যারা যারা, যে সকল স্থানীয়রা এই উদ্ধারকার্যটা করছিল প্রথমে, তাঁদের সঙ্গে কি কথা বলল কমিটি ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: তাঁদের সঙ্গে কথা নিশ্চয়ই বলব। এখনও তাঁদের চোখেই দেখলাম না। নিশ্চয়ই বলব। সবার সঙ্গে কথা বলব।

প্রশ্ন: বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছিল,..ভিতরে এবং বাইরের গেটে কি সিসিটিভি ক্যামেরা রয়েছে ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী:  হ্যাঁ। সব রেকর্ডিং নেওয়া হয়েছে। ভাল করে তদন্ত করে দেখব, সেগুলি পর্যাপ্ত ছিল কিনা ।

প্রশ্ন: প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা হবে নাকি এরকমই থাকবে ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: না, ঠাকুর নিরঞ্জন হতে পারে, সেটা দেখে নিয়েছি। কিন্তু প্যান্ডেল এইরকমই থাকবে।

প্রশ্ন: ঠাকুর অক্ষত রেখে নিরঞ্জন সম্ভব ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: করতে হবে। কারণ আমি প্যান্ডেলটা এরকমই রাখতে চাইছি। না পারলে হবে না , বিসর্জন। যদি আপনারা মনে করেন…

প্রশ্ন: ম্যাডাম, যে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হয়েছিল, তাঁদের ভিতরে প্রবেশ করানো এবং বাইরে বের করা, আদৌ কি সেই ব্যবস্থাপনা ছিল ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী:পর্যাপ্ত ব্যবস্থা ওনারা রেখেছিলেন হয়তো, কিন্তু এখন দেখে সেটা হতাশাজনকই মনে হচ্ছে যে।

প্রশ্ন: আপনি তো পুরো মন্ডপটা দেখলেন, কী মনে হচ্ছে, প্রাথমিকভাবে গাফলতি কার ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী: প্রাথমিকভাবে আমি কোনও সিদ্ধান্তে আসিনি।

প্রশ্ন: একটা ঘোষণা সেদিন হয়েছিল, যে অনেকে ভিতরে ঢুকবেন না, প্যান্ডেল ভেঙে পড়তে পারে। সেই ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে।আপনারা কি তাঁর ভূমিকা খতিয়ে দেখবেন ?

তদন্তকারি আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী:  এই অ্যানাউন্সমেন্টের জন্য যদি এই ঘটনা ঘটে থাকে, তার ভূমিকা আমাদের দেখতে হবে না,..

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation