West Bengal
20 Oct 2026, 02:16 PM
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
A
ABP Ananda
@abpananda

সৌভিক মজুমদার, কলকাতা : চোরবাগানের ঘটনায়  নিজেদের পছন্দ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য।নির্দেশ প্রধান বিচারপতির । কর্মরত কোনো বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানায় রাজ্য। কিন্তু  রাজ্যের অনুরোধে পরিবর্তন এনে  প্রধান বিচারপতি নির্দেশ দেন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করতে। আদালত জানায়, " সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয় "।  বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। তাই রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে  কমিশন গঠন করতে পারবে।

চোরবাগানের দুর্ঘটনা নিয়ে জরুরি ভিত্তিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। জরুরি ভিত্তিতে সেই মামলার মঙ্গলবার শুনানি হয়। বিচারপতি শুনানি চলাকালীন মন্তব্য করেন, তদন্ত কমিশনের জন্য একজন কর্মরত বিচারপতিকে মনোনীত করার জন্য সরকারের তরফ থেকে তাঁর কাছে অনুরোধ করা হয়েছে। তাই তাঁর মনে হয়েছে, রাজ্য সরকারের সঠিক তদন্তের সদিচ্ছা আছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)