West Bengal
18 Oct 2026, 10:45 AM
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
A
ABP Ananda
@abpananda

কলকাতা: বাকি প্যান্ডেলের মতই শনিবার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। সেই সময়ই হঠাৎ বৃষ্টি নামে। তারপর একটি ঘোষণা। তাতে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়়ি পড়ে যা বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুর দেখে প্রচুর সংখ্যক মানুষ যখন নীচে নামছিলেন, সেই সময় আরও বহু মানুষ প্যান্ডেলের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে বাইরে থেকে যেমন অনেকে বেরোতে পারেননি, তেমনই ভিতরে ঢোকার জন্যও ঠেলাঠেলি শুরু হয়। তাতেই মুখ থুবড়ে পড়ে যান অনেকে। অন্যরা পা দিয়ে মাড়িয়ে যান তাঁদের। এতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। পদপিষ্ট হয়ে মারা যান বহু মানুষ। আহতের সংখ্যাও অনেক। আর এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ নিল সরকার। চোরবাগান সংলগ্ন রাস্তায় জারি ১৬৩ ধারা। ২০ তারিখ পর্যন্ত জারি থাকবে ১৬৩ ধারা।

কোন কোন এলাকায় জারি ১৬৩ ধরা ?

চোরবাগান সংলগ্ন রাস্তায় ১৬৩ ধারা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এই ধরা জারি থাকবে ২০ তারিখ পর্যন্ত।

১৬৩ ধারা: কলুটোলা স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট হয়ে ইডেন হাসপাতাল।
১৬৩ ধারা: কলুটোলা স্ট্রিট থেকে CR অ্যাভিনিউ হয়ে ইডেন হাসপাতাল।
১৬৩ ধারা: কলেজ স্ট্রিট থেকে কলুটোলা স্ট্রিট হয়ে CR অ্যাভিনিউ।
১৬৩ ধারা: কলেজ স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল হয়ে CR অ্যাভিনিউ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)