Calcutta Medical College | কলকাতা মেডিক্য়াল কলেজে ভুল চিকিৎসায় নাবালকের মৃত্য়ুর অভিযোগ
West Bengal 26 Oct 2026, 05:06 PM

Calcutta Medical College | কলকাতা মেডিক্য়াল কলেজে ভুল চিকিৎসায় নাবালকের মৃত্য়ুর অভিযোগ

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : কলকাতা মেডিক্য়াল কলেজে ভুল চিকিৎসায় নাবালকের মৃত্য়ুর অভিযোগ। পেটে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি হয় হাওড়ার আন্দুলের বাসিন্দা পবন যাদব। পরিবারের অভিযোগ, দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্য়ু হয় ওই নাবালকের। নাবালকের মৃত্য়ু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্য়াল কলেজ। সন্ধেয় মৃতের পরিবারের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন স্বাস্থ্য়মন্ত্রী।

বেহালার সরশুনায় প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে হাঁটানো হল রাস্তায়

বেহালার সরশুনায় প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে হাঁটানো হল রাস্তায়। ঘটনায় প্রেমিকার বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রেমিকার পরিবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এলাকায়। এমনকি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল বলেও অভিযোগ। এলাকার মানুষ আরও বলছেন, এরা সব সময় বন্দুক নিয়ে ঘুরত।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation