Calcutta Medical College:  চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ পরিবারের, অগ্নিগর্ভ কলকাতা মেডিক্যাল কলেজ, লাঠিচার্জ পুলিশের
West Bengal 25 Oct 2026, 06:46 PM

Calcutta Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ পরিবারের, অগ্নিগর্ভ কলকাতা মেডিক্যাল কলেজ, লাঠিচার্জ পুলিশের

A
ABP Ananda
@abpananda

কলকাতা: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ,কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের। লাঠিচার্জ পুলিশের। মৃত নাবালক হাওড়ার আন্দুলের বাসিন্দা চতুর্থ শ্রেণির পড়ুয়া।

[yt]https://youtu.be/6wF19sOh-xU?si=vWh_O6eKTWABrEmX[/yt]

আরও পড়ুন, 'ভেবেছিলাম, মমতা বলবেন, সবাই মিলে লড়ে দেখাই', পুরভোটের প্রস্তুতির মধ্যেই মন্তব্য মদন মিত্রের

জানা গিয়েছে, পেটের যন্ত্রণা নিয়ে ১১ বছরের নাবালককে আনা হয় হাসপাতালে। অল্প সময়ের ব্যবধানে দুটি ইঞ্জেকশন দেওয়া হয় ওই নাবালককে। দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয় ওই নাবালকের, এমনটাই অভিযোগ পরিবারের। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগে সরব পরিবারের লোকেরা।  কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। এদিকে উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ।

পরিবারের সদস্যরা তাঁরাও দাবি জানিয়েছিলেন যে, যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দফতরের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা হাসপাতাল ছাড়বেন না। এবং দেহ নেবেন না। এরপরেই পরিবারের কয়েকজন সদস্য, পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকেই আটক করা হয়েছে বউবাজার থানার তরফে।

এবিপি আনন্দ: আপনারা কী সিদ্ধান্ত নিলেন ? এবং হঠাৎ করে এই উত্তেজনা তৈরি হল কেন ? কী করতে চাইছেন ?

মৃতের বাবা: আমরা হেলথ ডিপার্টমেন্টের একটা সার্পোট চাই। তদন্ত হোক। কী ওষুধ দিয়েছিল যে, আমার ছেলে হঠাৎ করে মারা গিয়েছে। ..আমার ছেলে কোনও রোগ ছিল না। শুধু পেটে ব্যাথা নিয়ে এসেছিল..একটা নর্মাল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation