Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
West Bengal 07 Nov 2026, 05:56 PM

Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

A
ABP Ananda
@abpananda

কলকাতা : জন্মদিনের আগের রাতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে চলল তীব্র বাদানুবাদ। আর এই ঘটনার রেশ কাটার আগেই আজ দুপুরে ফের উত্তেজনা তৈরি হল মমতা-তৃণমূল কংগ্রেসের সাংসদের বাড়ির সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তিনি বললেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন। কী করতে হবে, কী বলতে হবে, কখন বলতে হবে...এগুলো সমস্ত খেই হারিয়ে ফেলেছেন। যা পারছেন তাই বলছেন। যা মুখে আসছে তাই বলছেন এবং যে ধরনের কথা বা ভাষা তাঁরা ব্যবহার করছেন, সেটা কিন্তু একজন রাজনৈতিক কর্মী...তার পরে তাঁরা পদাধিকারী...সাংসদ, কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রী ইত্যাদি প্রভৃতি...এগুলো বাংলার বুকে কখনো কেউ শোনেননি।"

বর্তমান পরিস্থিত...

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল রাতের ঘটনার পর, যেহেতু ১৩ অক্টোবর থেকে ১৬৩ ধারা জারির নির্দেশ ছিল, সেই নির্দেশ লাগু করার জন্য পুলিশ উপস্থিত হয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা সাংসদের বাড়ির সামনে ফুটপাতে কেক নিয়ে আসেন। কেক কাটার প্রস্তুতি চলছিল। বেশকিছু অনুগামী সেখানে ভিড় জমিয়েছিলেন। কিন্তু, যেহেতু ১৬৩ ধারা লাগু করা হয়েছে তাই পুলিশ তাঁদের জানান এখানে কেক কাটা যাবে না। তারা বলে, কেক কাটতে হলে তাঁরা যেন বাড়ির ভিতরে গিয়ে কেক কাটেন। এই পরিস্থিতি অভিষেকের নামে স্লোগান দিতে শুরু করেন তাঁর অনুগামীরা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation