West Bengal
01 Nov 2026, 11:31 AM
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
A
ABP Ananda
@abpananda

শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু হল বিজেপির শ্রমিক সংগঠনের। বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অনুমোদনে চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠন চালু করল বিজেপি। কলকাতা বিমানবন্দর ও ওয়েবেলে সংগঠনের দফতরের সূচনা করলেন শমীক ভট্টাচার্য, সুনীল বনসল।

[yt]https://youtu.be/i-eEjMMZsxs?si=lTsTE3zG6Hhh1wHj[/yt]

আরও পড়ুন, জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা

১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দল। তার ৪৬ বছর পর, তৈরি হল বিজেপির শ্রমিক সংগঠন। আর তার পথচলা শুরু হল এই পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক  সুনীল বনসল বলেন, আমি বিশ্বাস করি যে, আমাদের যে নতুন ইউনিয়ন তৈরি হল, এই নতুন ইউনিয়ন আপনাদের সবাই যাঁরা ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সকলের সমস্যার সমাধানের জন্য একটা উদ্যোগ নেবে।  আগামী দিনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রেও আমাদের ইউনিয়ন চালু হবে।' RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ। কেউ কেউ ভারতীয় জনতা মজদুর সেল বা BJMC-র সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে দাবি করলেও, বিজেপির নিজস্ব কোনও শ্রমিক সংগঠন এতদিন ছিল না।এদিন পশ্চিমবঙ্গের মাটি থেকে যার পথ চলা শুরু হল।

রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতা বিমানবন্দর ও ওয়েবেলের দফতরে, বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অনুমোদনে চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠন চালু করল বিজেপি। পুরভোটের আগে সংগঠনে জোর বিজেপির। বিধাননগরে ওয়েবেলে চুক্তিভিত্তিক কর্মচারী সঙ্ঘের ইউনিয়নরুম উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য এবং সুনীল বনসল। জানা যাচ্ছে তাতে বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেল অনুমোদিত এই ইউনিয়ন রুম চুক্তিভিত্তিক কর্মচারী সঙ্ঘ এই ইউনিয়ন রুমের আজ উদ্বোধন হল।  সামনেই পুরভোট, তার আগে সংগঠনের শক্তি আরও কিছুটা বৃদ্ধি করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে কার্যত জনসংযোগ বৃদ্ধি করতে চাইছে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন,শ্রমিক-মালিক সংঘর্ষ নয়। শুধু অধিকার নয়, আমাদের দেশ কর্তব্যের দেশ। প্রত্যেকে যদি নিজের কর্তব্য পালন করেন, সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার রক্ষা হবে, এই মন্ত্র নিয়েই শ্যামাপ্রসাদ মুখার্জি এরাজ্যে তাঁর রাজনৈতিক জীবন সূচনা করেছিলেন। মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, BMS কী ছিল? বিজেপির ছিল না? নাকি তাদেরকে অস্বীকার করতে চাইছে। শ্রমজীবী মানুষের পক্ষে বিজেপি নয়, কর্পোরেটের দিকে তাদের অভিমুখ। এটা সোনার পাথর বাটি। এদিন ওয়েবেলে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেন সুনীল বনসল ও শমীক ভট্টাচার্য।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)