West Bengal
22 Oct 2026, 09:26 PM
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
A
ABP Ananda
@abpananda

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হল SUCI এর স্টল। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার পুরন্দরপুরে। অভিযোগ উঠেছে যে শুক্রবার রাতে স্টল করে বাড়ি চলে যায় SUCI কর্মীরা। তার পরে গভীর রাতে কেউ বা কারা স্টলটি সম্পূর্ণ ভেঙে দেয়। SUCI কর্মীরা জানান, বাম- তৃণমূল আমলে স্টল করা হয়েছে, কেউ ভাঙেনি।  এবার ভেঙে দেওয়া হয়েছে। ভয় দেখানো হচ্ছে। এটা আদর্শের লড়াই, SUCI কর্মীরা বাড়িতে বাড়িতে বই নিয়ে যাচ্ছে। বিজেপির বক্তব্য, SUCI স্টল করেছে তা জানতাম না। আর এই নামে সিউড়ি ২ নং ব্লকে একটা দল আছে সেটাও জানতাম না। এই ভাঙার সঙ্গে বিজেপি কোন ভাবেই যুক্ত নয়।

বামেদের বুকস্টলে ভাঙচুরের ঘটনা নিয়ে এবারের পুজোয় তীব্র শোরগোল বেঁধেছে চারিদিকে। দিকে দিকে বামেদের বুক স্টল ভেঙে দেওয়া হয়েছিল। এন্টালির কামারডাঙার সাধারণ দুর্গোৎসব সমিতি, পুজোর কয়েকদিন আগেই তাঁরা ‘বামবধ’, এই ফ্লেক্স এন্টালির বিভিন্ন জায়গায় টাঙিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যে, কোনও বাম সংগঠনকে এই পুজোর সময় বুকস্টল করতে দেওয়া হবে না। সেইমতোই মহাষষ্ঠীর সকালবেলা কামারডাঙা সাধারণ দুর্গোৎসব কমিটির সামনে, পুজোমণ্ডপ থেকে ১০০ মিটার দূরে সিপিএম-এর তরফে বুকস্টল করতে আসে, তখন তাঁদেরকে বাধা দেওযা হয় বলে অভিযোগ। সিপিএম-র তরফে যে বুকস্টল ও ডেকরের্টসরা বাঁশ নিয়ে এসেছিল, তাঁরা চলে যায়। বুকস্টল করতে পারেননি। ঠিক তার পরেই অর্থাৎ দুপুরবেলা, দুপুর তিনটে নাগাদ, SUCI-র তরফে কামারডাঙা সাধারণ দুর্গোৎসব কমিটির যে পুজোমণ্ডপ, তার থেকে দেড়শো মিটার দূরে, যেখানে সিপিএম বুকস্টল করতে এসেছিল,  তার থেকে আরও ৫০ মিটার বেশি, অর্থাৎ ১৫০ মিটার দূরে তাঁরা বুকস্টল করতে আসেন। এরপরেই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। এর আগে বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' খেয়েছিল সিপিএম-এর।  সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে সিপিএম-কে প্রশ্ন করেন, সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নিয়েছে কি?  CPM এর আইনজীবী জানান, রাজ্যের অনুমতি নেওয়া হয়নি। তবে তাঁরা SDO কে জানিয়েছিলেন। প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে,কখনও কোনও অনুমতি নেওয়া হয়নি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর করা হয়নি বলে এবছরও আইন প্রয়োগ করা যাবে না, সেটা হয় না।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)