Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়,  ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
West Bengal 25 Oct 2026, 09:16 PM

Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে

A
ABP Ananda
@abpananda

ভাস্কর মুখোপাধ্যায়,সৌমিত্র রায়,বীরভূম: কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে! বীরভূমের আমোদপুরের ঘটনা। প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি থেকে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ? সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, "রাষ্ট্রের স্বার্থে..."

কখনও গালে কষিয়ে থাপ্পড়, কখনও মাথায়, পিঠে কিল, ঘুষি। বাড়ি থেকে বের করে, এভাবেই মারধর করা হল বীরভূমের আমোদপুরে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তাহিরুল শেখকে।রাজ্য়ে পালাবাদলের পর, রবিবার সকালে বীরভূমের আমোদপুরে দেখা গেল এই ছবি। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তাহিরুল শেখের কোমরে দড়ি পরিয়ে, চৌরঙ্গী মোড় থেকে প্রায় ১ কিমি পথ হাঁটানো হয়। তোলাবাজি, কাটমানি আদায় থেকে শুরু করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি  উদয়শঙ্কর বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সাধারণ মানুষ কী করবে, না করবে তার দায় ভারতীয় জনতা পার্টি নেবে না কিন্তু একটাই কথা বলতে পারি। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তারজন্য় পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেবে।মাধররের পর আমোদপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে দেওয়া হয় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation