Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
West Bengal 13 Nov 2026, 08:20 AM

Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: শীতের আমেজ বাড়তে শুরু করেছে বাংলায়। সকাল ও রাতের দিকে নামছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ, শুক্রবার (১৩ নভেম্বর) একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী দু'দিনে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত।

এর প্রভাবে আজ ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ নভেম্বর নাগাদ নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৫ নভেম্বর নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে এখনই ঘূর্ণিঝড় তৈরির বিষয়ে নিশ্চিত কোনও ঘোষণা করা হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া

নিম্নচাপের সম্ভাবনা থাকলেও এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও বড় পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বরং আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতাতেও শীতের আমেজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায়?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস নেই।

এদিকে সিকিম ও সংলগ্ন অঞ্চলের উপরেও একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

কবে থেকে বদলাবে আবহাওয়া?

শনিবার (১৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১৫ ও ১৬ নভেম্বর তামিলনাড়ুর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও আপাতত বাংলায় শীতের আমেজ বাড়ারই ইঙ্গিত। তবে নিম্নচাপের পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকে নজর থাকবে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation