West Bengal
07 Nov 2026, 03:56 PM
Abhishek Banerjee News : ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। দুপক্ষের মারপিটে আহত অন্তত ৭ | #abpananda
A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা। বিজেপির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ কালীঘাট তৃণমূল কর্মীদের। স্লোগান-পাল্টা স্লোগান। জন্মদিনের রাতে অভিষেকের বাড়ির সামনেই তুলকালাম। ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। দুপক্ষের মারপিটে আহত অন্তত ৭। সকাল পর্যন্ত প্রতিবাদ অবস্থানে অভিষেক। অভিষেকের অনুগামীদের সঙ্গে বিজেপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য় করে ইট। শুরু হয় তুমুল হাতাহাতি। পরে পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি। রাতভর কালীঘাটে ধুন্ধুমার। অভিষেক বলেন, 'হামলা করে অফিস ভেঙে আমাকে প্রাণে মারার চক্রান্ত, পুলিশকেও মেরেছে।'

শনিবার কালীঘাট থেকে বেরোন মমতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "সারারাত কাজ করতে দেয়নি পাড়ার ক্লাবে। রাস্তার উপরে যে পুজো হচ্ছে, তা বেআইনি। ওখানে কখনও পুজো হতো না। যাতে আমাদের পুজোয় কে আসতে না পারে। জোরজুলুম চলছে। কত বুলডোজার আছে আপনাদের? আমাদের বুকের উপর চালিয়ে দিন, আমাদের শরীরের উপর চালিয়ে দিন। আমরাও দেখতে চাই। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।" (TMC News)

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)