গয়নার লোভ! খেলার সাথী ৯ বছরের বালিকাকে খুন চোদ্দ বছরের কিশোরীর! হাড়হিম ঘটনা নওদায়
West Bengal 13 Nov 2026, 03:21 PM

গয়নার লোভ! খেলার সাথী ৯ বছরের বালিকাকে খুন চোদ্দ বছরের কিশোরীর! হাড়হিম ঘটনা নওদায়

S
Sangbad Pratidin
@sangbadpratidin
গয়নার লোভ! কানের দুল, গলার হারের জন্য বালিকাকে গলা টিপে ‘খুন’। শুধু তাই নয়, বালিকার মৃতদেহ নিজের ঘরের চৌকির নিচে লুকিয়েও রেখেছিল। আর এই ঘটনাটি ঘটিয়েছে ১৪ বছরের এক কিশোরী। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই কিশোরীকে পাকড়াও করা হয়েছে। আজ, শুক্রবার তাকে বহরমপুর জুভেনাইন আদালতে তোলা হয়েছে।
নওদা থানার বালি গ্রামের মধ্যমপাড়া এলাকায় এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে। কীভাবে এক নাবালিকা এমন নিষ্ঠুর কাজ করতে পারে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার। জানা গিয়েছে, একই এলাকায় তারা থাকে। নয় বছরের ওই বালিকা স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। কয়েকটি বাড়ি পড়েই ওই কিশোরী থাকে। গতকাল বেলা ১০টা নাগাদ ওই নাবালিকার মা এবং বাবা চিকিৎসার কারণে বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল নাবালিকা।
১৪ বছরের ওই কিশোরী খেলার জন্য নিজেদের বাড়িতে ওই বালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল। ওই কিশোরীর বাবা নেই। মা ভিনরাজ্যে কাজ করেন। ফলে বাড়িতে একাই থাকত সে। গতকাল বিকেল নাগাদ বালিকার বাবা-মা বাড়ি ফিরে আসেন। মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে নওদা থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিশও এলাকায় ঘিরে খোঁজখবর শুরু করে।
সেসময় জানা যায়, ওই কিশোরীর সঙ্গে দেখা গিয়েছিল নাবালিকাকে। পুলিশ রাতেই ওই বাড়িতে হাজির হয়। রাত ১২টা নাগাদ ঘরে ঢুকে তল্লাশি চালাতেই পুলিশ কর্মীরা হতবাক হয়ে পড়েন। চৌকির নিচ থেকে উদ্ধার হয় ওই নাবালিকার নিথর দেহ। নাবালিকার গলায়, কানে গয়না ছিল। মৃতদেহে সেসব দেখা যায়নি। এরপর পুলিশ কর্মীরা ওই ঘরে তল্লাশি চালাতে উদ্ধার হয় নাবালিকার সোনার কানের দুল, হাতের ও গলার রুপোর গয়না।
ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন হতবাক হয়ে পড়েন। গয়নার লোভে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে ওই কিশোরী। প্রাথমিকভাবে তেমনই মনে হয়েছে পুলিশের। রাতেই ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation