ব্যবসায়ীকে গুলি করে সোনার গয়না লুট! চাঞ্চল্য কোচবিহারে
West Bengal 04 Nov 2026, 03:16 PM

ব্যবসায়ীকে গুলি করে সোনার গয়না লুট! চাঞ্চল্য কোচবিহারে

S
Sangbad Pratidin
@sangbadpratidin
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী। তাঁকে খুব কাজ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা সোনা, রুপোর গয়নাও ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়া হয়েছে! জখম ওই ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। কে বা কারা এই হামলা চালাল? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাথাভাঙার ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার বাসিন্দা প্রকাশ সরকার। বাজার এলাকায় তাঁর সোনার দোকান রয়েছে। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। অভিযোগ, আচমকাই কয়েক জন তাঁর পথ আটকায়। প্রথমে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়! ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছিল।
দুষ্কৃতীদের ছোড়া গুলি প্রকাশ সরকারের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন ওই ব্যবসায়ী। তাঁর সঙ্গে কিছু সোনা, রুপোর গয়না ছিল। অভিযোগ, হামলাকারীরা ওই গয়না হাতিয়ে চম্পট দেয়। কোনওরকমে ওই ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় রাতে বাড়ি ফিরেছিলেন। ওই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের লোকজন। তাঁকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই ব্যবসায়ীর। খবর দেওয়া হয় পুলিশ। কারা হামলা চালাল? নিছক ছিনতাইয়ের জন্য গুলি চালনা? নাকি ব্যক্তিগত শক্রুতা? সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation