বদ্রীনাথের শিয়রে বিপদ! যেকোনও মুহূর্তে ভয়াবহ তুষারধসে তছনছ হতে পারে দেবভূমি
West Bengal 01 Nov 2026, 11:31 AM

বদ্রীনাথের শিয়রে বিপদ! যেকোনও মুহূর্তে ভয়াবহ তুষারধসে তছনছ হতে পারে দেবভূমি

S
Sangbad Pratidin
@sangbadpratidin
চার ধামের একটি। দেবভূমি উত্তরাখণ্ডের প্রাণ! বিপদের মুখে সেই বদ্রীনাথ। শুধু মন্দির নয়। সেখানকার জনবসতি, কৃষিভূমি সবই বিপদের মুখে! বদ্রীনাথের মাথার উপর ঝুলে তিনটি ঝুলন্ত হিমবাহ! যা ভাঙলেই যেকোনও মুহূর্তে ভয়াবহ তুষারধস তছনছ করে দিতে পারে বদ্রীনাথকে। ধ্বংস হতে পারে ওই অঞ্চল!
নেপাল বিপর্যয় দেখেছে বিশ্ব। দিন কয়েক আগে ভুটানের হ্রদ ভেঙে সংকোশ নদীর জলোচ্ছ্বাস চিন্তা বাড়িয়েছে। এবার একটি গবেষণায় উঠে এল বিপদের মুখে ব্রদীনাথ! ‘ভারতের হিমালয়ের বদ্রীনাথ জনপদে ঝুলন্ত হিমবাহ থেকে সৃষ্ট তুষারধসের ঝুঁকি মূল্যায়ন’-শীর্ষক একটি গবেষণায় বলা হয়েছে, বদ্রীনাথের উপর ঝুলে থাকা ৩টি ঝুলন্ত হিমবাহের মধ্যে কোনও একটিতে ফাটল ধরলে সেখান থেকে বরফেরস্রোতে জনপদ, বাড়ি, রাস্তা-ঘাট, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয় বিস্তর ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে সবটাই নির্ভর করছে বরফ কতদূর থেকে ধেয়ে আসবে তার উপর। এছাড়াও পাহাড়ের ঢাল কতটা, জমির গঠন সব কিছুরই উপর নির্ভর করবে ক্ষতি পরিমাণ।
এই গবেষণা থেকে আরও জানা গিয়েছে, যে কোনও তুষার ধসের আচরণ কেমন হবে, বা তা থেকে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, তা কেবল বরফের পরিমাণের উপর নির্ভর করে না। তুষারধস কত দূর যাবে তা নির্ভর করে সেই পথের আকৃতি এবং নিচের ভূপ্রকৃতির উপরও। গবেষণায় বিপদ এড়াতে কিছু সতর্কতার কথাও বলা হয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে আলাদা করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ে নির্মাণকার্যের উপর নিয়ন্ত্রণের উপর নজর রাখার কথা বলা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় কারও হাতে থাকে না। কিন্তু আগেভআগে নূন্যতম প্রস্তুতি নিয়ে রাখা যেতেই পারে!
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation