West Bengal
30 Oct 2026, 11:00 AM
বিয়ে না করেই পতি পরমেশ্বর! মোবাইলে অভিষেকের ছবিতেই হল করবা চৌথ, কে করলেন?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
স্বামীর মঙ্গলকামনায় দিনভর উপোস। দেশের বহু মহিলা বছরের পর বছর এই নিয়ম মেনে করবা চৌথ পালন করে এসেছেন। কিন্তু এবার বিয়ে না করেই করবা চৌথে শামিল হয়ে গেলেন অভিষেক শর্মা! চাঁদ দেখে নিয়মমাফিক ছাঁকনিতে অভিষেকের মুখ দেখে সারাদিনের উপোস ভাঙলেন তরুণী। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
টি-২০ সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন অভিষেক। একের পর এক ম্যাচে ঝোড়ো ব্যাটিং করছেন। তাঁর ভয়ংকর সুন্দর ব্যাটিংয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। পাঞ্জাব দা পুত্তরের ব্যাটিংয়ে মজে ক্রিকেটপ্রেমীরা। তবে ক্রিকেটপ্রেমী এবং ক্রিকেট নিয়ে মাথা না ঘামানো- দুই ধরনের মহিলাদের মধ্যেও অভিষেক যথেষ্ট জনপ্রিয়। দিনকয়েক আগে সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গারও সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান অভিষেককে।
মহিলাদের হৃদয় দখল করলও অভিষেক এখনও বিয়ে করেননি। ২৬ বছর বয়সি অভিষেকের প্রেমের গুঞ্জন শোনা গেলেও স্পষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু এবার সটান করবা চৌথের অংশ হয়ে গেলেন ভারতের তারকা ওপেনার। বৃহস্পতিবার নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে অভিষেকের ছবি বের করে করবা চৌথের নিয়ম পালন করছেন এক তরুণী। মাথায় ঘোমটা টেনে দেবতাকে জল উৎসর্গ করেছেন, ছবিতে অভিষেককে স্বামী বলে গণ্য করে প্রণামও করেছেন। তরুণীর এক বন্ধু গোটা ঘটনার ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। হু হু করে ভাইরাল সেই ভিডিও।
View this post on Instagram
A post shared by Shahziyaa (@shahziiya_)
প্রসঙ্গত, বুধবারই সতীর্থ ঈশান কিষানকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠেছেন অভিষেক। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকার পর শীর্ষস্থানে উঠে এসেছিলেন ঈশান। তার আগে ২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে সরিয়ে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন অভিষেক। তবে এবার অন্য কারণে তিনি উঠে এলেন খবরের শিরোনামে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)