West Bengal
29 Oct 2026, 03:26 PM
প্রেমিকাকে খুনে অভিযুক্ত, জামিনে মুক্তি পেয়ে যুবতীর মাকে মামলা তুলতে চাপ, প্রাণনাশের হুমকি! কৃষ্ণনগরে ফের গ্রেপ্তার যুবক
S
Sangbad Pratidin
@sangbadpratidin
প্রেমিকের বিরুদ্ধে তরুণীকে খুনের অভিযোগ। আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই মামলা তুলে নেওয়ার চাপ। তা না হলে তরুণীর মা-বাবাকে খুনের হুমকি! ফের গ্রেপ্তার যুবক। ঘটনাটি কৃষ্ণনগরের। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা হাসপাতালে পেশ করা হয়েছে।
২০২৪ সালে কৃষ্ণনগর কোতয়ালী থানার বাসিন্দা সুদীপ্তা আর্চায়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। যুবতীর পরিবার তাঁর প্রেমিক রাহুল বসুর বিরুদ্ধেল খুনের মামলা দায়ের করেন। সুদীপ্তার মা সুতপা আচার্যের দাবি, মেয়ের মৃত্যুর জন্য় দায়ী রাহুল। ওই ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করে যুবককে। মামলাটি বিচারাধীন। জামিনে মুক্ত অভিযুক্ত। সুতপার দাবি, গত ২৭ অক্টোবর রাতে অভিযুক্ত যুবক ও তাঁদের শাগরেদরা ৩ যুবক তাঁদের খুনের হুমকি দিয়েছেন। পুলিশে দায়ের করা নতুন অভিযোগে মৃতার মা জানিয়েছেন, ২৭ অক্টোবর রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁদের পথ আটকায় অভিযুক্ত রাহুল বসু। অভিযোগ, মেয়ের খুনের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন অভিযুক্ত। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে ফের কোতয়ালী থানায় নতুন অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগকারীর দাবি, আগেও হুমকি দেওয়া হয়েছে তাঁদের।
অভিযোগকারী সুতপা বলেন, “রাহুল বসু ঠান্ডা মাথায় ক্রিমিনাল। ওর মাও দোষী। আমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। ওই ছেলের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক ছিল। আমাদের আগেও হুমকি দেওয়া হয়েছে। নতুন সরকার আসার পর কেসটি ফের খুলবে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।” অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তাঁর দাবি তিনি কোনও হুমকি দেননি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)